এক্সপ্লোর

North Bengal Weather: আজ ঘন কুয়াশার সতর্কতা, বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে

North Bengal Weather Update: আজ কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ? বিস্তারিত জানাল হাওয়া অফিস।

সঞ্চয়ম মিত্র, কলকাতা: উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। ঘন কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা
  • দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৬%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৭ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬০ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৮১%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৮ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা

আবহাওয়ার আপডেট: 

দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলায় পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। পূবালী হাওয়ার দাপট বাড়বে, কমবে উত্তরে হাওয়ার পরিমাণ। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া হুগলি এবং নদিয়া জেলায়। 

আরও পড়ুন, দেশের মধ্যে সপ্তম, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় বড় সাফল্য বাঁকুড়ার বাসিন্দার

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ বাড়বে। শীতের প্রভাব কমবে। আগামী তিন দিনের চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে মেঘলা থাকায় দিনভর শীতের অনুভূতি বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকর থেকে এক ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে।

সেরা শিরোনাম

PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কী কর্মসূচি ?
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কী কর্মসূচি ?
West Bengal News LIVE: টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের
টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

Newtown News | নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু, ক্লক টাওয়ারের পাশ থেকে উদ্ধার দেহ
Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget