এক্সপ্লোর

North Dinajpur: ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ছড়রা গুলিতে আহত ৩

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায়।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: ইসলামপুরে চা বাগান দখলকে কেন্দ্র করে সংঘর্ষ৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ছড়রা গুলিতে আহত ৩। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায়। আহত তিন গুলিবিদ্ধকেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি চা বাগান দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। এরপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে। ছড়রা গুলিতে আহত হয়েছেন তিনজন। তাঁরা প্রত্যেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের একজন রাকেশ হোসেন জানিয়েছেন, তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের আহত যারা হয়েছে, সেই গোষ্ঠী পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচারে নামলেও হেরে যাওয়ায় ও মনোমালিন্যের কারণে অপর গোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। বিরোধী পক্ষের ছড়রা গুলিতে আহত হয়েছেন তিন যুবক। প্রত্যেককেই ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে করোনার মধ্যেই ভোটে ব্যবহার করা হয়েছে বেসরকারি সমস্ত বাস। বাস বা বেসরকারি যানবাহনে ভোটকর্মী থেকে ভিনরাজ্যের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা চলাফেরা করেছেন। ভোট পার হয়ে গেলে বাসগুলি ফেরত দিলেও কোনও বাস বা বেসরকারি যানবাহন স্যানিটাইজ করে দেয়নি জেলা নির্বাচন দফতর। এমনটাই অভিযোগ ৷ ফলে ওই অবস্থাতেই বাস ও বেসরকারি যানবাহনগুলি চলাচল করছে সাধারণ যাত্রীদের নিয়ে। এই অতিমারিতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা। যে সমস্ত বেসরকারি বাস ভোটের কাজে ব্যবহার করা হয়েছে সেগুলি স্যানিটাইজ করার দাবি তুলেছেন বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। প্রশাসনের তরফে রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে এ ধরনের কোনও প্রস্তাব আসেনি, আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা আবহের মধ্যেই হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিধানসভার ভোট। ভোটের জন্য উত্তর দিনাজপুর জেলার সমস্ত বেসরকারি বাস ও অন্যান্য যানবাহনগুলি ব্যবহার করা হচ্ছিল। সেই বাসগুলিতে করে বিভিন্ন বুথে ভোটকর্মী ও ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীদের পাঠানো হয়েছে। ভোটপর্ব মিটে যাওয়ার পর বাসগুলো ফেরত দিয়ে দিলেও বাসগুলো স্যানিটাইজিং-এর ব্যবস্থা করেনি প্রশাসন। স্যানিটাইজিং ছাড়াই বাসগুলিতে বর্তমানে যাত্রীরা চলাচল করছেন। ফলে অতিমারি করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। বেসরকারি বাস মালিকদের সংগঠন উত্তর দিনাজপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, অবিলম্বে প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি সরকারিভাবে ভোটের জন্য নেওয়া বেসরকারি বাস ও অন্যান্য যানবাহনগুলি স্যানিটাইজিং করে দেওয়ার জন্য। কেননা আমরা নিজেরা বাসগুলো মালিকদের কাছে ফিরিয়ে  দেওয়ার সময় স্যানিটাইজিং করতে পারছি না। যেহেতু তা অনেকটা সময় এবং ব্যয় সাপেক্ষ। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, বাস মালিকেরা আমাদের কাছে এখনও পর্যন্ত এধরণের প্রস্তাব পাঠায়নি। প্রস্তাব এলে আমরা স্যানিটাইজিং করার উদ্যোগ নেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget