এক্সপ্লোর

North Dinajpur News: বাড়ির দাওয়ায় জেলাশাসক, শুনলেন সমস্যার কথা

North Dinajpur Update: একাধিক সরকারি প্রকল্প রয়েছে। কিন্তু বাস্তবে সেগুলি উপভোক্তাদের কাছে পৌঁছয় না। সেই সমস্যা মেটাতে খোদ আসরে নামল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: একাধিক সরকারি প্রকল্প রয়েছে। নানা সুবিধেও রয়েছে। কিন্তু বাস্তবে সেগুলি হাতে আসে না। সরকারের তরফ থেকে আদিবাসীদের জন্য গুচ্ছ গুচ্ছ প্রকল্প থাকলেও সেই সুবিধার আলো পৌঁছয় না ওঁদের অন্ধকার ঘরে। এক একটি দিন খাবার জোগাড় করতেও প্রবল চাপে পড়েন দরিদ্র (poor) ওই পরিবারগুলি। এবার তাঁদের সেই সমস্যা মেটাতে খোদ আসরে নামল জেলা প্রশাসন (district administration)। উত্তর দিনাজপুর জেলায় রায়গঞ্জের (Raiganj) রামপুর গ্রামপঞ্চায়েতের পূর্বপাড়া গ্রামে চলল জনসংযোগ কর্মসূচি।

বাড়ি গেলেন জেলাশাসক

অফিসে ডেকে নয়। সেই গ্রামে গিয়েই সমস্যা সমাধানের চেষ্টা চালালেন জেলা প্রশাসনের আধিকারিকরা। রায়গঞ্জের  রামপুর গ্রামপঞ্চায়েতের পূর্বপাড়া গ্রামটি আদিবাসী অধ্যুষিত। প্রায় সকলেই অত্যন্ত দরিদ্র। তাঁদের কাছে রাজ্যের প্রকল্পগুলির সুবিধে পৌঁছে দিতে মঙ্গলবার সেই গ্রামে পৌঁছে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক। ওই গ্রামের আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে কথা বলেন। বাড়ির দাওয়ায় বসে গরিব বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যাগুলি শুনলেন খোদ জেলাশাসক (dm)। 

সমস্য়া বোঝার চেষ্টা:

রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য নানা ধরনেক প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এইসব প্রকল্পের সুযোগ সুবিধা যাতে ঠিকভাবে আদিবাসী মানুষেরা পেতে পারেন, যে লক্ষ্যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তা যাতে পূরণ হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলা প্রশাসন। মঙ্গলবার পূর্বপাড়া গ্রামে জনসংযোগ কর্মসূচিতে জেলার একাধিক প্রশাসনিক কর্তাদের সঙ্গে মত বিনিময় করেন আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা।

উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ কুমার মীনা বলেন, 'আদিবাসী শ্রেণির কল্যাণে রাজ্য সরকার একাধিক প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের সুবিধা যাতে ওই সম্প্রদায়ের মানুষেরা পান সেজন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী দিনেও জেলার বিভিন্ন প্রান্তে এই প্রয়াস জারি থাকবে।' গ্রামে জেলা প্রশাসনিক কর্তারা এসে সমস্যার কথা শোনায় শীঘ্রই সমস্যা সমাধানের আশায় বাসিন্দারা। 

আরও পড়ুন:  বাঁকুড়ায় বাস-মারুতির সংঘর্ষ, গুরুতর আহত ৬

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget