এক্সপ্লোর

North Dinajpur News: সেল্ফ ডিফেন্সের বার্তা, অযোধ্যার পথে হেঁটে রওনা রায়গঞ্জের যুবকের

Raiganj: পারিবারের লোকজন জয় তিলক পরিয়ে তাঁকে রওনা করান এদিন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেলস্টেশন চত্বর

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : কার্যত গোটা দেশে তৎপরতা শুরু। ২২ জানুয়ারি রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান। তার আগে অযোধ্যার পথে হেঁটে রওনা হলেন এরাজ্যের এক তরুণ। হেঁটে অযোধ্যার উদ্দেশ্যে পাড়ি দিলেন রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জের কান্তোর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো ৷ শনিবার সকালে রায়গঞ্জ রেলস্টেশন থেকে তাঁর যাত্রা শুরু হয়।

পারিবারের লোকজন জয় তিলক পরিয়ে তাঁকে রওনা করান এদিন। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেলস্টেশন চত্বর। রাজকুমার জানান, এর আগেও তিনি বাগেশ্বর ধাম, কলকাতা ও কেদারনাথে হেঁটে যাত্রা করেছেন। এবার তাঁর গন্তব্য অযোধ্যা। ভগবান রামচন্দ্র অযোধ্যায় আসবেন। তাই তাঁকে স্বাগত জানাতে এই যাত্রা শুরু করলেন বলে জানান তিনি। 

পাশাপাশি তিনি জানান, তাঁর এই যাত্রা সাধারণ মানুষের মধ্যে সেল্ফ ডিফেন্সের বার্তা পৌঁছে দিতে। কারণ, বর্তমানে মহিলারা পথেঘাটে নানা হেনস্থার শিকার হচ্ছেন। তাই সেল্ফ ডিফেন্সের পাঠ থাকলে তাঁরা বিপদ আপদ প্রতিহত করতে পারবেন। এজন্য তিনি স্কুল স্তরে সেল্ফ ডিফেন্স বিষয় চালুর অনুরোধ জানান সরকারের কাছে। তিনি সকলকে আত্ম সুরক্ষার বার্তা দেন।

এদিকে রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ বিজেপি-র। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন যাতে দেশবাসী, তার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দেশের বিভিন্ন প্রান্তে, বুথ স্তরেও। দলের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানের অংশ করে নিতেই এমন উদ্যোগ। (Ayodhya Ram Temple)

বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বুথ স্তরের নেতাদের বড় স্ক্রিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনও করা হচ্ছে। এর আওতায় কম্বল বিতরণের অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে সাধারণের জন্য।  দুঃস্থদের মধ্যেও খাবার এবং ফল বিতরণ করা হবে। (Ayodhya Inauguration)

রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আগমন ঘিরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই, সেই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি থেকে অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, রজনীকান্তও। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget