এক্সপ্লোর

North Dinajpur : চড়া ডিজেল, ৬৫ শতাংশ বেসরকারি বাস বন্ধ উত্তর দিনাজপুরে ; ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Private bus services stopped : শুল্ক কমলেও, এখনও ১০০-র ওপরেই পেট্রোল, ৯০-এর ঘরে ডিজেল

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ : চড়া দাম ডিজেলের (Diesel Price)। সস্তার বিকল্প তেলে বাস চালাতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। এই পরিস্থিতিতে ৬৫ শতাংশ বেসরকারি বাস বন্ধ করে দিতে হয়েছে বলে দাবি উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (North Dinajpur Bus and Mini Bus Owners' Welfare Association)। সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা (Passengers are Suffering)।

বড়সড় কোপ পড়েছে মধ্যবিত্ত-চাকুরিজীবীদের PF-এ। হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। হাজার পেরিয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডার। শুল্ক কমলেও, এখনও ১০০-র ওপরেই পেট্রোল, ৯০-এর ঘরে ডিজেল। এই পরিস্থিতিতে, উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, ইতিমধ্যেই ৬৫ শতাংশ বেসরকারি বাস বন্ধ করে দিতে হয়েছে। এভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যাবে পুরো পরিষেবা। 

উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, বিকল্প তেল আমরা সবাই ব্যবহার করতাম। ৩৫% গাড়ি চলছে। দ্রুত সরকারের বেসরকারি বাস পরিষেবা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। নাহলে পরিষেবা বন্ধ হয়ে যাবে।
 
উত্তর দিনাজপুরের বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দাবি, জেলাজুড়ে প্রায় ৯৪ টাকায় কিনতে হচ্ছে ডিজেল। অগত্যা, সস্তার বিকল্প তেলে বাস চালাতে হচ্ছে। যাতে অল্প দিনের মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। মেরামতির খরচ আগের চেয়ে বেড়েছে ৪ গুণ।

এনিয়ে বেসরকারি বাস মালিক উৎপল বসাক বলেন, বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহার করতাম। একবছর সার্ভিসিং করলে ৩ বছর চলত। বছরে ২বার সার্ভিসিং করেও চলছে না। নষ্ট হয়ে যাচ্ছে।

রাস্তায় বাসের সংখ্যা কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দেবেন্দ্রনাথ সরকার নামে এক যাত্রী বলেন, বহরমপুর যাব। বাস নেই। আগে গাড়ি মিলত ।

সবমিলিয়ে, পরিষেবা বন্ধ হয়ে গেলে কী হবে ? ভেবে কূল পাচ্ছেন না কেউ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget