এক্সপ্লোর

TMC MLA : এবার অভিষেকের বৈঠকেও গরহাজির বিদ্রোহী তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী

North Dinajpur : সূত্রের খবর, উত্তর দিনাজপুর জেলার ২৫ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল

কৃষ্ণেন্দু অধিকারী, ইটাহার : তৃণমূলে নবজোয়ার পর্বে এই প্রথম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইটাহারে অভিষেকের বৈঠকে গরহাজির ইসলামপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক (TMC MLA) আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। সূত্রের খবর, উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার ২৫ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে নাম ছিল আব্দুল করিমেরও। কিন্তু তিনি এখনও পর্যন্ত অভিষেকের বৈঠকে যোগ দেননি। 

এর আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি একাধিক জেলায় গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সাংগঠনিক বৈঠক উত্তর দিনাজপুর জেলাতেই প্রথম। জেলা তৃণমূল সূত্রের খবর, দলীয় বিধায়ক, জেলা তৃণমূলের নেতা-সহ ২৫ জনের নাম ছিল। সেই তালিকায় নাম ছিল ইসলামপুরের তৃণমূল বিধায়কেরও । কিন্তু, বৈঠক শুরুর গোড়াতেও দাঁড়িয়েও অনুপস্থিত আব্দুল করিম চৌধুরী।

এর আগে গত পরশুও অভিষেকের সভা এড়িয়েছিলেন তিনি। বাড়িতে আসেননি অভিষেক! সভাতেও ডেকে নিয়ে যাননি! এমনই দাবি করে, সেই সভা এড়ান বর্ষীয়ান এই রাজনীতিক। শুধু তা-ই নয়! গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে চলছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন ; অভিষেকের সভায় আমন্ত্রণ জানানো হয়নি, দাবি ইসলামপুরের তৃণমূল বিধায়কের

ধিকি ধিকি করে জ্বলতে থাকা আগুনে যেন ঘি ঢালেন তৃণমূল বিধায়ক ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ কর্মসূচিতে কার্যত অনাস্থা প্রকাশ করেন আব্দুল করিম চৌধুরী! প্রশ্ন তোলেন, গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েও!
শুধু তাই নয় ! ইসলামপুরের কোর্ট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়ক।
সভাস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বাড়িতেই বসে থাকেন নিজেকে বিদ্রোহী বিধায়ক বলে পরিচয় দেওয়া আব্দুল করিম চৌধুরী।

অথচ রবিবার সকাল থেকেও ছবিটা এমন ছিল না অভিষেক আসতে পারেন বাড়িতে, এই ভেবে তাঁকে স্বাগত জানাতে নানা আয়োজন করে রেখেছিলেন আব্দুল করিম চৌধুরী। কিন্তু ইসলামপুরে সভা করলেও, অভিষেক যাননি ইসলামপুরের তৃণমূল বিধায়কের বাড়িতে। সভামুখো হননি বিধায়কও।

এই প্রেক্ষাপটেই অভিষেকের সভায় গরহাজির থাকা আবদুল করিম চৌধুরীর মুখে শোনা গেছে তৃণমূল নেত্রীর প্রতি আস্থার কথা। তিনি বলেন, আমি একটাই নেতা ধরেছি, মমতা ব্যানার্জি। ছত্রছায়া যাকে বলা হয়। এই ছত্রছায়া, আমার মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ নেই। প্রিয় দাশমুন্সির পরে। আমি ওকে ছেড়ে কিছুদিন আগে এসেছিলাম। অভিষেকের ছত্রছায়ায় কী করব। বহুত বাচ্চা আছে। বহুত বাচ্চা আছে।

আরও পড়ুন ; পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget