এক্সপ্লোর

Tala Bridge: দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান, চলতি সপ্তাহেই খুলছে টালা ব্রিজ

উদ্বোধনের পর কিছুদিন চলবে শুধু ছোট গাড়ি। বন্ধ থাকবে বড় গাড়ি চলাচল, পরে চালু হবে বড় গাড়ি চলাচল

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, হয়রানিরও। আগামী বৃহস্পতিবার খুলে যাচ্ছে টালা ব্রিজ। আড়াই বছর পর বৃহস্পতিবার বিকেল ৪.৩০ উদ্বোধন টালা ব্রিজের। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। আগামী বৃহস্পতিবার নতুন ব্রিজ উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগে ব্রিজ খোলায় কমবে যানজটের ভোগান্তি। উদ্বোধনের পর কিছুদিন চলবে শুধু ছোট গাড়ি। বন্ধ থাকবে বড় গাড়ি চলাচল, পরে চালু হবে বড় গাড়ি চলাচল।
খড়গপুর আইআইটি থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর উদ্বোধন হচ্ছে টালা ব্রিজের। প্রশাসন সূত্রে খবর, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা। তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা।

অবশেষে প্রতীক্ষার অবসান। মিটে যাবে ট্রাফিক সমস্যা। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

নতুন রূপে টালা ব্রিজ:
দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে টালা ব্রিজ। শুক্রবার পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম ও পূর্ত মন্ত্রী পুলক রায়, দুই দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে টালা ব্রিজ নিয়ে আলোচনা করেন।

গুরুত্ব কোথায়: উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর, রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বেরোয়। সেখানে বলা হয়, টালা ব্রিজ মেরামতি করে কোনও লাভ হবে না। পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে তৈরি করতে হবে টালা ব্রিজ। 

কবে খুলবে টালা ব্রিজ:

  • সূত্রের খবর ছিল, নতুন ব্রিজের ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই খুলে দেওয়া হবে।
  • সেইমতোই আগামী বৃহস্পতিবার খুলছে ব্রিজ
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঠিক হয়েছে উদ্বোধনের দিন।
  • সূত্রের খবর, চতুর্থীর দিন অর্থাত্‍ ২৯ সেপ্টেম্বর খুলে যাওয়ার কথা ছিল টালা ব্রিজ।
  • তবে, শুরুতে অন্তত দিন দশেক শুধুমাত্র ছোট গাড়ি চলবে।   

কবে কী হয়েছে?

  • ২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
  • ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
  • এরপর ২০২০-র পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয় ব্রিজ ভাঙা।
  • অবশেষে ২ বছর পর নতুন রূপে চালু হতে চলেছে টালা ব্রিজ। 

সেতুর খুঁটিনাটি:

  • প্রশাসন সূত্রে খবর, ৪ লেনের নতুন সেতুটি ৮০০ মিটার লম্বা।
  • তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। 
  • ৪ লেনের নতুন সেতুর দু’দিকে অ্যাপ্রোচ রোড তৈরি করতে রেলের জমিতে থাকা ৩৮টি আবাসন ভাঙতে হয়েছে।

উত্তর কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম টালা ব্রিজ। পুজোর আগে ব্রিজ খুলে দেওয়া হলে যানজটের ভোগান্তি অনেকটাই কমবে। 

আরও পড়ুন:  পুজোর ৩ দিন রাতভর মেট্রো, কবে-কতক্ষণ মিলবে মেট্রো? 

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget