এক্সপ্লোর

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

TMC News: জেল থেকে ফেরার পর গতকালই প্রথমবার কাশিমপুর পঞ্চায়েত অফিসে আসেন তিনি। তৃণমূল নেতাকে অফিসে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের একাংশ। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দত্তপুকুর। সেখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাসকে লক্ষ্য করে ছোড়া হল কাদা। মাটিতে ফেরে মারধর করা হল তৃণমূল নেতাকে। দেওয়া হল 'চোর চোর' স্লোগান। রাজ্যে পালাবদলের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার হন কাশিমপুর পঞ্চায়েতের প্রধান মেঘনাদ দাস। জেল থেকে ফেরার পর গতকালই প্রথমবার কাশিমপুর পঞ্চায়েত অফিসে আসেন তিনি। তৃণমূল নেতাকে অফিসে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের একাংশ। 

এদিকে, উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দুর্নীতি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হলেন দুই তৃণমূল নেতা। দেগঙ্গার চাকলা পঞ্চায়েতের দুই তৃণমূল সদস্য ফারুকুজ্জামান ওরফে বাবলু ও ইকবাল হোসেনকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করতে গেলে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। ইকবাল-অনুগামীদের সঙ্গে প্রবল সংঘর্ষে জড়ায় স্থানীয় অভিযোগকারীরা। ধৃত তৃণমূল নেতাকে লক্ষ্য করে দেওয়া হয় 'চোর চোর' স্লোগান। 

এদিকে, আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নির্মল ঘোষ ও তাঁর শাগরেদ সঞ্জীব মুখোপাধ্য়ায়কে। গাড়ির সূত্র ধরেই নির্মল ঘোষের রহস্যভেদ! পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে একটি গাড়ির নম্বর পাওয়া যায়। জানা যায়, একাধিক টোল প্লাজা দিয়ে যাচ্ছিল এই গাড়িটি। সেই গাড়িকে ফলো করেই হদিশ মেলে প্রাক্তন তৃণমূল বিধায়কের। গতকাল বালাসোরে হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই গাড়িটিকে। সেখানে পশ্চিমবঙ্গের নম্বর দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এরপর হোটেলের রেজিস্টারে দেখা যায় নির্মল ঘোষের নাম। পুলিশ সূত্রে দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি-সহ একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গত এক সপ্তাহ ধরে এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে ট্র্যাক করা হয়। এর পাশাপাশি একটি অস্থায়ী মোবাইল ফোনও ব্যবহার করছিলেন তিনি। সেটি গতকাল বন্ধ থাকায় গাড়ির সূত্র ধরেই শেষমেষ পাকড়াও করা হয় তাঁকে। উল্লেখ্য, হেলমেট পরিয়েও হল না রক্ষা। শুক্রবার আদালতে নিতে থানা থেকে বের করতেই রোষের মুখে নির্মল ঘোষ। চড়, লাথি, ডিমবৃষ্টিতে ধুনধুমার। আদালত চত্বরে চোর স্লোগান। বিক্ষোভের মুখে নির্মলের শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়ও। থানা থেকে বার করার সময় ডিমবৃষ্টি, ছোড়া হল কাদা। তোলা হল কোর্ট লক আপে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: ৬ বছর আগে শমীকের ওপর হামলা, ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার
Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget