এক্সপ্লোর

Dengue Death:ডেঙ্গির সঙ্গে লড়াইয়ে হার, মৃত্যু চিকিৎসকের

Ophthalmologist Death: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। এবার প্রাণ গেল গড়ফার বাসিন্দা এক চিকিৎসকের। চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু (Dengue Death)। এবার প্রাণ গেল গড়ফার (Garfa) বাসিন্দা এক চিকিৎসকের (Ophthalmologist Dies)। চার দিন ধরে তাঁর চিকিৎসা চলছিল মিন্টো পার্কের (Minto Park) একটি বেসরকারি হাসপাতালে। মৃতের নাম দেবদ্যুতি চট্টোপাধ্য়ায়। ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন তিনি।

মর্মান্তিক পরিণতি...
যিনি অসুস্থকে সুস্থ করে তোলেন, মরণাপন্নকে জীবনদান করেন, সেই চিকিৎসকেরই প্রাণ গেল মশাবাহিত রোগে। ডেঙ্গি যেন এখন আতঙ্কের আরেক নাম! খাস কলকাতায় ২৮ বছরের যুবকের প্রাণ কাড়ল ডেঙ্গি! গড়ফা থানা এলাকার বাসিন্দা দেবদ্যুতি চট্টোপাধ্য়ায় ইন্সটিটিউট অফ অফথালমোলজির চক্ষু বিশেষজ্ঞ ছিলেন।  পরিবার সূত্রে খবর, মঙ্গলবার জ্বর নিয়ে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসা চলছিল। শুক্রবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় চিকিৎসকের। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির হেমারেজিক শক সিনড্রোমের উল্লেখ রয়েছে ডেথ সার্টিফিকেটে। সূত্রের খবর, তাঁর মাল্টি অর্গান ফেলিওয়র হয়েছিল। মৃত্যুর পর চক্ষুদান করে গিয়েছেন ওই চিকিৎসক। তিনি নেই। কিন্তু তাঁর দ্যুতি রইল অন্ধজনের আলো হয়ে। 

সার্বিক প্রেক্ষাপট...
এডিস ইজিপ্টাই মশার শরীরে থাকে ডেঙ্গির জীবাণু! সাধারণত এই মশা কামড়ায় দিনে। আর ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কামড়ে। এই মশা রাতে কামড়ায়। বর্ষায় দুয়ের প্রকোপই বাড়ছে। আতঙ্কে সাধারণ মানুষ।  এই অবস্থায় সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন। মশার হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার ও জ্বর না কমলে রক্তপরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ডেঙ্গি ও ম্যালেরিয়ার জোড়া দাপটে স্বাস্থ্য আধিকারিকদের কপালে চিন্তার মেঘ। ডেঙ্গি আক্রান্তের মৃত্যু তো চলছেই। সম্প্রতি প্রাণ যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র ও উত্তর ২৪ পরগনার দেগঙ্গার এক গৃহবধূর। অন্যদিকে, কলকাতায় সরকারি হাসপাতালে থাবা বসিয়েছে ডেঙ্গি-ম্যালেরিয়া।কর্মী আবাসন থেকে ডাক্তারি পড়ুয়াদের হস্টেল, বাড়ছে আক্রান্তের সংখ্যা।  গত পরশু, বুধবারই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের বোন পিয়াসি চট্টোপাধ্যায়ের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বছর ৪৩-এর পিয়াসি কলকাতায় এসে ডেঙ্গি আক্রান্ত হন। এদিকে, উদ্বেগজনক ডেঙ্গি পরিস্থির মধ্য়েই কর্তব্য়ে গাফিলতির জেরে অতীন ঘোষের ভর্ৎসনার মুখে পড়েন কলকাতা পুরসভার ১৩ নম্বর বোরোর ভেক্টর কন্ট্রোল ইনচার্জ। কিন্তু ছবিটা কবে বদলাবে? কবে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গি পরিস্থিতি? 

আরও পড়ুন:আজও কি বৃষ্টি মহানগরে? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
TMC News: ‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
‘NCPI থেকে ৬ সাংসদ, ‘ঋতব্রত তৃণমূল’ থেকে ৩০ জন যোগাযোগ রাখছেন’, দাবি কুণাল ঘোষের
BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget