এক্সপ্লোর

South 24 Parganas: আগামী সপ্তাহে শুরু সাগরমেলা, তৎপর প্রশাসন, অস্থায়ী দমকলকেন্দ্র ও ইঞ্জিনের বন্দোবস্ত

Gangasagar Mela 2024: আগামী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এর মধ্য়ে, ১৫ ও ১৬ জানুয়ারি রয়েছে মকরস্নান।

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: ৮ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ অগ্নিনির্বাপক ব্যবস্থা। 

একগুচ্ছ বন্দোবস্ত: প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাগরমেলার জন্য ১১টি অস্থায়ী দমকলকেন্দ্র ও ৫০টি ইঞ্জিন থাকবে। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে কর্মী সহ বুলেট। এই বুলেটে অগ্নিনির্বাপক সব ব্যবস্থা থাকবে। এছাড়া অগ্নিনির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার ও পাইপ লাইনের জল ব্যবহার করবে দমকলকর্মীরা। এজন্য সাগরমেলা মাঠ, কচুবেড়িয়া, লট নং আট নামখানা পয়েন্ট জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় ৩০০টি অতিরিক্ত পয়েন্ট করা আছে। এদিন সাগরমেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের সহাকারি সচিব মনোজ আগরওয়াল, ডিজি রনবীর কুমার। এদিন কচুবেড়িয়ার সবকটি জেটি, জলাধার ঘুরে দেখেন মন্ত্রী। 

আগামী চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। এর মধ্য়ে, ১৫ ও ১৬ জানুয়ারি রয়েছে মকরস্নান। মেলায় সমাগম হতে পারে ৪০ লক্ষ পুর্ণ্যার্থীর। এই জনসমাগমের কথা মাথায় রেখে একগুচ্ছ বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। মেগা কন্ট্রোলরুমে থাকছে ১ হাজার ১৫০ টি ক্লোজ সার্কিট ক্যামেরা। রাখা হচ্ছে দমকলের ৫০ টি ইঞ্জিন। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট সাড়ে চার হাজার বাসের ব্যবস্থা করা হচ্ছে।  ২১ টি জেটি থেকে যাতায়াত করবে ১০০ টি লঞ্চ। থাকছে ওয়াটার অ্যাম্বুল্যান্স ও এয়ার অ্যাম্বুল্যান্স। 

মকর সংক্রান্তির আগে, প্রশাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মুড়িগঙ্গার চর। সম্প্রতি, গঙ্গাসাগর যাওয়ার পথে মুড়িগঙ্গায় জেগে উঠেছে একটি বিপজ্জনক চর।২০১৩ সালে মুড়িগঙ্গার ওই জায়গায় ডুবে গিয়েছিল একটি বাংলাদেশি জাহাজ। ডুবে যাওয়া সেই জাহাজের ওপর ১০ বছর ধরে পলি জমতে জমতে তৈরি হয়ে গেছে আস্ত চর।কপিলমুনির আশ্রমে যেতে হলে কাকদ্বীপের লট এইট থেকে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। ওপারে কচুবেড়িয়া। সেখান থেকে আরও এক ঘণ্টার পথ গঙ্গাসাগর। তাই মুড়িগঙ্গায় নাব্যতা ঠিক রাখতে ইতিমধ্যেই ড্রেজিংয়ের কাজ শুরু করেছে প্রশাসন। মেলার আগে মুড়িগঙ্গা নদীতে ডুবে থাকা বাংলাদেশি বার্জকে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে না। পরে তা আদৌ কেটে তোলা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: CTET 2024: জানুয়ারিতেই সেন্ট্রাল টেট, কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget