এক্সপ্লোর

Suvendu Adhikari News: মোদি-মমতা বৈঠকের পর দিন প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারীর, অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে

Suvendu Adhikari Writes To PM: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকের পর দিনই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী।

শিবাশিস মৌলিক, কলকাতা: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী (PM-CM) বৈঠকের (meeting) পর দিনই রাজ্য সরকারের (state government) বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে (narendra modi) চিঠি (letter) দিলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। চিঠিতে বিরোধী দলনেতার অভিযোগ, রাজ্যে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের (central projects) নাম পরিবর্তন এবং আর্থিক দুর্নীতি (financial irregularity) হয়েছে। নন্দীগ্রামের বিধায়ক পরিবর্তিত নামের যে তালিকা দিয়েছেন তাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী জল যোজনা মিশন, স্বচ্ছ ভারত অভিযান, ওয়াটার শেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন-সহ ৭টি কেন্দ্রীয় প্রকল্পের কথা রয়েছে  বলে খবর। 

কী অভিযোগ শুভেন্দুর?
বিরোধী দলনেতার অভিযোগ, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ রাজ্য সরকার ঠিক ভাবে ব্যবহার করছে না। তা ছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নামও বদলানো হচ্ছে। পাঁচ পৃষ্ঠার চিঠিতে এই নিয়ে বিশদ অভিযোগ জানিয়েছেন শুভেন্দু। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে, তখনই চিঠিটি লিখলেন বিরোধী দলনেতা। গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, ওই বৈঠকে রাজ্যের বকেয়া প্রাপ্য নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যের যে পাওনা বাকি রয়েছে, সে নিয়ে বার বার কথা বলেন তিনি। এ দিকে, শুভেন্দুর চিঠিতেও এমন বহু প্রকল্পের নাম রয়েছে যেখানে রাজ্যের পাওনা বাকি। 

তৃণমূলের প্রতিক্রিয়া...
চিঠির কথা জানতে পেরে ক্ষুব্ধ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া, 'পশ্চিমবঙ্গের জনগণকে ভাতে ও পেটে মারতে চাইছেন শুভেন্দু।...প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী কথা বলছেন। এর মধ্যে ওঁকে ফোপরদালালি করার অধিকার কে দিল? ...রাজ্যের পাওনা। প্রধানমন্ত্রীর টাকা নয়। জনগণের করের টাকা। নীতি আয়োগ কী বলেছিল?...শুভেন্দু পড়াশোনা করেন না, জানেন না। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষের বিরোধিতা করছেন। পশ্চিমবঙ্গের মানুষকে পেটে মারার, ভাতে মারার পরিকল্পনা নিয়ে এই বিজেপি চলছে যার মাথায় শুভেন্দু অধিকারী। তাই সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন।' 

আরও পড়ুন:উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নেই তৃণমূল, শিশির-দিব্যেন্দুকে চিঠি দিয়ে জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

 

সেরা শিরোনাম

Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?

ভিডিও

Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget