এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামে Congress কর্মীকে গুলি করে 'খুন'

Murshidabad Murder Case before Panchayat Election 2023: রাজ্যে পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরল প্রাণ। মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদ: রাজ্যে পঞ্চায়েতের ভোটের (Panchayat Poll 2023) দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরল প্রাণ। মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুনের অভিযোগ (Murder Case)। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় জখম ১ মহিলা-সহ আরও ৪ কংগ্রেস কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ কংগ্রেসের।

তবে 'তৃণমূল এই ঘটনার সঙ্গে জড়িত নয়', অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের (TMC)। মুর্শিদাবাদের খড়গ্রামে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবারের। তৃণমূলের কেউ একাজ করেনি, অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের।'ব্যক্তিগত আক্রোশ, নাকি অন্য কোনও কারণে খুন? তদন্ত করে দেখা হচ্ছে'অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, জানালেন মুর্শিদাবাদের পুলিশ সুপার।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগেও একের পর এক রাজনৈতিক খুনের ঘটনা প্রকাশ্যে আসছিল। আর এবার রাজ্যে পঞ্চায়েতের ভোটের  দিন ঘোষণার মধ্য়েই ফিরল সেই দৃশ্য। এর আগে ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুকেও (Tapan Kandu) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয়েছিল। একটি গুলি তাঁর পেট ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল, আরেকটি মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল।

কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার পর থেকে নিহতের পরিবারের পক্ষ থেকে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের দিকে অভিযোগের আঙুল উঠেছিল। পাশাপাশি ঘটনার দিন কয়েক পরই নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দির সঙ্গে ঝালদা থানার আইসির কথপোকথনের অডিও ভাইরাল হয়েছিল। এই ঘটনার পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 

অপরদিকে, পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল এক দুষ্কৃতী। ঘটনায় খুনের তদন্ত শুরু করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। খুনের দু’দিনের মধ্যেই গ্রেফতার করা হয়েছিল শ্যুটার অমিত পণ্ডিত, মূল ষড়যন্ত্রকারী অমিতেরই আত্মীয় বাপি ওরফে সঞ্জীব পণ্ডিত-সহ ৩ জনকে। 

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ? 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বাপির জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট। তারপরই উত্তাল হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার পানিহাটি। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মী-সমর্থকরা। ৯০ দিনের মধ্যে আদালতে চার্জশিট পেশ করেছিল পুলিশ। ৫ মাসের মধ্যে মূল অভিযুক্ত জামিন পাওয়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget