এক্সপ্লোর

Pandabeswar News: 'দুষ্কৃতী এল, ঘরের কেউ টের পেল না ?..' শিশুকে কুঁয়োতে ফেলার ঘটনায় প্রশ্ন পুলিশের

Pandabeswar Child Murder Case: পরিবারের দাবি , দুষ্কৃতীরা চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দেয়। যদি এটা তাঁদেরই কাজ হয়, তাহলে কিছু না নিয়েই কেন পালিয়ে গেল ? প্রশ্ন পুলিশের।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: পান্ডবেশ্বরে রহস্যময় শিশু মৃত্যুর ঘটনায় এবার ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা এলেন শিশুর বাড়িতে। করলেন নমুনা সংগ্রহ। মূলত ছয় বছরের শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দেওয়ার ঘটনায় কার্যতই এখনও শিহরিত এলাকার বাসিন্দা।

ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এলেন ঘটনাস্থলে

পান্ডবেশ্বর কোন্দা গ্রামে শিশুর রহস্যময় মৃত্যুর ঘটনায় এবার ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা এলেন ঘটনাস্থলে, আলমারি থেকে শুরু করে ঘরের অন্যান্য বেশ কিছু জায়গা থেকে নমুনা সংগ্রহ করলেন তাঁরা। গত সোমবার রাতে পান্ডবেশ্বর থানার কোন্দা গ্রামে পোস্ট অফিস এজেন্ট বাপি গোস্বামীর বাড়ির কুয়ো থেকে ছয় বছরের শিশুর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। 

দুষ্কৃতীরা চুরি করতে এসে ধরা পড়ার ভয়ে শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দিয়ে পালিয়ে যায়, দাবি পরিবারের

পরিবারের দাবি ছিল, দুষ্কৃতীর দল বাড়িতে চুরি করতে এসেছিল। ধরা পড়ার ভয়ে নাকি ওই ছয় বছরের শিশুকে বাড়ির কুঁয়োতে ফেলে দিয়ে পালিয়ে যায়।এই ঘটনার খবর পেয়ে পান্ডবেশ্বর থানার পুলিশ আসে, গতকাল পুলিশ কুকুর এনেও তদন্ত করা হয়।আজ ভবানী ভবন থেকে ফিঙ্গার প্রিন্ট এক্সপার্টরা কোন্দা গ্রামে আসেন ওই শিশুর বাড়িতে।মৃত শিশুর বাবা বাপি গোস্বামী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

যদি এটা দুষ্কৃতীদেরই কাজ হয়, তাহলে টাকা পয়সা কিছু না নিয়েই কেন দুষ্কৃতীরা পালিয়ে গেল ? প্রশ্ন পুলিশের

যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অভিযুক্তদের দৃষ্টিন্তমূলক শাস্তির দাবিতে আজও সরব হয়েছেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও।তবে পরিবারের দাবি মাফিক , যদি এটা দুষ্কৃতীদেরই কাজ হয়, তাহলে টাকা পয়সা কিছু না নিয়েই কেন দুষ্কৃতীরা পালিয়ে গেল ? পাশাপাশি আরও একটি বড় প্রশ্ন উঠেছে। যদি দুষ্কৃতীরাই আসে ঘরে তাহলে ঘরের লোক থাকা সত্ত্বেও কেন ঘ্রুণাক্ষরেও টের পেলেন না তাঁরা? পুলিশ ঠিক এই জায়গা থেকেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।

আরও পড়ুন, 'যাদের চিনি, তাঁদের কথা বলেছি..', CBI জিজ্ঞাসাবাদের পর বার্তা বিভাস অধিকারীর 

প্রসঙ্গত, ২০১৬ সালেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল পূর্ব মেদিনীপুরে। মেচেদায় বাড়িওয়ালার ৫ বছরের ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ উঠেছিল ভাড়াটের কিশোরী মেয়ের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। তমলুকের জুভেনাইল আদালতে পেশও করা হয়েছিল।  পূর্ব মেদিনীপুরের মেচেদাতে ৫ বছরের শিশুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ভাড়াটের নাবালিকা মেয়েকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget