এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ-অর্পিতা গ্রেফতারিতে উত্তাল রাজ্য-রাজনীতি, সোশাল মিডিয়া ভরেছে মিমে

Partha Chatterjee Memes: ED জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় অজস্র মিমের ছড়াছড়ি। 

কলকাতা: গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। গ্রেফতার মন্ত্রী-ঘনিষ্ঠ অভিনেত্রী ও মডেল অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এই খবর হওয়ার পর থেকেই রাজ্য-রাজনীতির পাশাপাশি সোশাল মিডিয়া ভেসেছে অজস্র মিমে (meme)।

পার্থর গ্রেফতারিতে মিম

ED জানিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ঘরের মেঝেতে থরে থরে সাজানো টাকার ছবিও ভাইরাল। ২ হাজার ও ৫০০ টাকার নোট। সেইসঙ্গে সামনে এসেছে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের একসঙ্গে ছবিও। আর এই নিয়েই রাজ্য রাজনীতি যেমন সরগরম, তেমনই সোশাল মিডিয়াতেও অজস্র মিমের ছড়াছড়ি। 

কেউ একজন ফেসবুকের ওয়ালে লিখেছেন, 'স্কুলে যখন TENSE পড়তাম, তখন ইংরেজির শিক্ষক বলতেন, কারও পিছনে ED লাগলে, তার কালের পরিবর্তন হয়!!'

অন্য একটি মিমে আবার, অভিনেতা দেবের চাদের পাহাড় ছবির পোস্টারে, দেবের জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দিয়ে লেখা হয়েছে, 'টাকার পাহাড়...শুভ গ্রেফতারি!!'

আরেকটিতে দেখা যাচ্ছে টাকার পাহাড়ের পাশে পার্থ ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার ছবি দিয়ে লেখা, 'দিদির অনুপ্রেরণায় পার্থ-অর্পিতার ‘লক্ষীর ভান্ডার’।'

আরেকটি মিমে লেখা, 'অফুরন্ত ভান্ডার, পাশে লক্ষ্মী! আর কী চাই...'

সোশাল মিডিয়ায় পোস্ট করা আরেকটি পোস্টে লেখা, 'মঞ্চে মুড়ি, ফ্ল্যাটে কুড়ি।'

অন্যটিতে পার্থ ও অর্পিতার ছবি দিয়ে লেখা, 'Directed by ED, Produced by DIDI।' 

আরও পড়ুন: Sudipta Chakraborty: 'বিষয়টি লজ্জার!' ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর

আরেকটি পোস্টে লেখা, 'নোট গণনা চলছে। দুই রাউন্ড শেষে পার্থবাবু ৪০ কোটি নোটে এগিয়ে। এগিয়ে বাংলা, ঠেলা সামলা!!'

অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ছবি দিয়ে লেখা হয়েছে, 'খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী এখন ইতিহাস। পাঁচতারা মল, পুরোটাই পার্থ-সাথী!!'

অন্য একটি মিম, সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এখানে শোভন-বৈশাখীর ছবি দিয়ে লেখা, 'শুনলাম বাজারে আমাদের নতুন কম্পিটিটর এসেছে।' একদিকে পার্থ-অর্পিতার ছবি, অন্যদিকে শোভন-বৈশাখির ছবি, নিচে লেখে, 'পুরুষের সৌন্দর্য ভুঁড়িতে, নারীর সৌন্দর্য শাড়িতে!!'

শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছিলেন, 'টাকা মাটি, মাটি টাকা!!' সেটাকে বদলে লেখা হয়েছে, 'টাকা ফ্ল্যাটে, ফ্ল্যাটে টাকা!!'

আরেকটি মিমে অভিনেতা পরেশ রাওয়াল বলছেন, 'ও ফেঁসে গেছে...'। আরেকটিতে পার্থ ও অর্পিতার ছবির পাশে লেখা, ‘পার্থসাথী প্রকল্প’!! কোথাও আবার, সাঁওতালি গানের লাইন বদলে লেখা হয়েছে... 'ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ঘরে কুড়ি কোটি ঠাসা।' আরেকটি লেখা হয়েছে, 'জেলা সভাপতির দেহরক্ষীর ১০০ কোটি। আর মহাসচিবের ঘনিষ্ঠর মাত্র ২০ কোটি। লজ্জা লাগা দরকার।'

একদিকে পার্থ-অর্পিতার ছবি, আরেকদিকে টাকার পাহাড়ের ছবি দিয়ে লেখা, 'রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরে তার ২৫ শতাংশ আছে।'

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ফেসবুকে লিখেছেন, 'যা দেখছি, কেই নায়ক সিনেমার Remake করলে স্বপ্নদৃশ্যের জন্যে ‘টাকার পাহাড়ে’র অভাব হবে না এই বাংলায়!!'

 

এর মধ্যেই পুরনো আরেকটি মিম, ফের সোশাল মিডিয়ার দেওয়ালে ফুটে উঠেছে। সেখানে বামফ্রন্ট আমলের স্কুল শিক্ষামন্ত্রী পার্থ দে’র একটি ছবি দিয়ে লেখা, 'এনার নামও পার্থ, তবে পার্থ দে! ইনিও ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারের আমলে। পিছনের বাড়িটা এই ভদ্রলোকের বাড়ি। তফাৎ ছিল, তফাৎ থাকবে!!'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget