এক্সপ্লোর

SSC Scam: ৯ বছরেরও বেশি সময় ধরে 'ঘনিষ্ঠ' পার্থ-অর্পিতা, পার্টনারশিপ সংস্থার নথি দেখে দাবি ইডির

Partnership Of Partha-Arpita: এক-দু'বছর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতার অন্তত ৯ বছরের, দাবি ইডি সূত্রের। অন্তত দুজনের পার্টনারশিপ সংস্থার মেয়াদ থেকে তেমনই স্পষ্ট।

প্রকাশ সিনহা, কলকাতা: এক-দু'বছর নয়। পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) ঘনিষ্ঠতার অন্তত ৯ বছরের, দাবি ইডি সূত্রের (ED) । অন্তত দুজনের পার্টনারশিপ (partnership farm) সংস্থার মেয়াদ থেকে তেমনই স্পষ্ট। সংস্থাটি তৈরি হয়েছিল ২০১২ সালের ১ নভেম্বর, খবর ইডি সূত্রে। তার পর থেকে দীর্ঘ ন'বছরেরও বেশি সময় ধরে সক্রিয় এটি।

নতুন যা জানা গেল...
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১২-র ১ নভেম্বর খোলা হয়েছিল 'অপা ইউটিলিটিজ সার্ভিসেস' নামে ওই অংশীদারি সংস্থাটি। দুজনেই সমান অংশীদারিত্ব ছিল তাতে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ব্যালান্স শিট জমা দিয়ে আয়কর দিত সংস্থাটি। কিন্তু কীসে বিনিয়োগ করত, কী ভাবে কাজ করত, আপাতত এ সব তথ্য জানার চেষ্টা করছে ইডি। সূত্রের খবর, ওই সংস্থার নামে চারটি ফ্ল্যাটের হদিশ মিলেছে। আর কোথায় কী সম্পত্তি রয়েছে, সেটিও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছেন অর্পিতা। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে তিনিই ইডি আধিকারিকদের বিষয়টি জানিয়েছেন। ওই সংস্থার ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথাও জানান তিনি। । তারপর থেকেই ইডি-র আধিকারিকরা অ্যাকাউন্ট দুটির বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছেন। এর মধ্যেই ব্যাঙ্কের কাছ থেকে এই নিয়ে তথ্য় জোগাড় করার কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গত কালই শুনানি চলাকালীন ইডির আইনজীবী ওই সংস্থার কথা বলেন।  

তদন্ত যেখানে...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। তদন্তকারীদের দাবি, অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। মিলেছে বিপুল পরিমাণ সোনার গয়না, সোনার বাট, জমির দলিল। অভিযোগ, নামে-বেনামে প্রচুর সম্পত্তি কিনেছিলেন পার্থ-অর্পিতা। উদ্ধার হওয়া সম্পত্তির যুক্তিসঙ্গত উৎসও পাওয়া যায়নি বলে দাবি তদন্তকারীদের। তাঁদের ধারণা, উদ্ধার হওয়া সম্পত্তির সঙ্গে স্কুলে নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে। আপাতত সবটা খতিয়ে দেখতে চাইছেন তাঁরা। তার তদন্তেই প্রত্যেক পদে নিত্যনতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। 

আরও খবর:রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

সেরা শিরোনাম

Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Sebaashray: অভিষেকের সেবাশ্রয়ে ওষুধ নিয়েও কোটি কোটি টাকা তছরুপ, নতুন অভিযোগ দায়ের বিজেপি নেতা অভিজিৎ দাস ববির
Baruipur Incident: নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
নজরবন্দি করে রাখার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারুইপুরের নির্যাতনের ঘটনায় পথে বিরোধীরা
News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget