এক্সপ্লোর

Partha Arpita Recruitment Scam : অর্পিতার সঙ্গে শুধুই ব্যবসায়িক সম্পর্ক ! আদালতে দাঁড়িয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি পার্থর আইনজীবীর

Partha Arpita Case : 'অর্পিতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল, পার্থ চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে সুবিধাভোগ করেছেন তেমনটাও জোর করে বলা যায় না।' মঙ্গলবার পার্থের জামিনের মামলার শুনানিতে চাঞ্চল্যকর দাবি ।

কলকাতা : অর্পিতার ( Arpitra Mukherjee ) সঙ্গে শুধুই ব্যবসায়িক সম্পর্ক ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee )  ! জামিনের মামলার শুনানিতে স্পষ্ট দাবি করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী।  মঙ্গলবার পার্থের জামিনের মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court )।

শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২২ জুলাই গ্রেফতার হন তৃণমূলের তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীও। আর তাই পার্থকে শিক্ষাক্ষেত্রে যাবতীয় নিয়োগ দুর্নীতির কিং-পিন হিসেবে একাধিকবার উল্লেখ করেছে তদন্তকারী সংস্থার আইনজীবীরা। ২০২২ এ দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। তারপর গ্রেফতার হন পার্থ। পাশাপাশি উঠে আসে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার নাম। তাঁর একাধাক ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না উদ্ধার হয়। যা পুরোটাই হিসেব বহির্ভূত। তখনই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। তারপর থেকেই চর্চায় পার্থ-অর্পিতার সম্পর্ক। কিন্তু মঙ্গলবার পার্থের আইনজীবী বুধবার আদালতে জানালেন,তাঁদের সম্পর্ক ছিল শুধুই ব্যবসায়িক। 

এদিন শুনানি চলাকালীন পার্থর আইনজীবী আদালতে জানান, এমনটা নয় যে অর্পিতাকে চিনতেন না তাঁর মক্কেল। ব্যবসায়িক সূত্রেই তাঁদের মধ্যে যোগাযোগ ছিল। এর বাইরে অর্পিতা কী করেন তা তাঁর মক্কেলের জানা ছিল না। 

অথচ গতবছর মে মাসে অর্পিতার আইনজীবীর দাবি কিন্তু ছিল সম্পূর্ণ উল্টো। তিনি দাবি করেন, 'মাস্টারমাইন্ড পার্থই'। গ্রেফতারির ১০ মাস পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করেন তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী। গ্রেফতারির ১০ মাস পর প্রথমবার জামিনের আবেদন করেন নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি অর্পিতা। সেদিন আদালতে অর্পিতার আইনজীবী দাবি করেছিলেন, পার্থ চট্টোপাধ্য়ায় এর মাস্টারমাইন্ড... তাঁর টাকা। কিন্তু পার্থর আইনজীবীর এখনকার দাবি এক্কেবারে আলাদা। তাঁর দাবি, 'অর্পিতার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল বলেই পার্থ চট্টোপাধ্যায় তাঁর কাছ থেকে সুবিধাভোগ করেছেন তেমনটাও জোর করে বলা যায় না।' এদিকে আজ অবধি ইডি একাধিকবার দাবি করেছে, অর্পিতার দাবি, তাঁর ফ্ল্যাটে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীরা টাকা রেখে যেতেন। টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার টাকা ও গয়না পার্থ চট্টোপাধ্যায়েরই! মন্ত্রীর কর্মীরাই গিয়ে টাকা রেখে আসতেন ফ্ল্যাটে। 

মঙ্গলবার আদালতে পার্থর আইনজীবী দাবি করলেন,   অর্পিতার বাড়ি এবং অন্যান্য সংস্থা থেকে যে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে,তা নিজের বলে দাবি করেননি পার্থ, ভবিষ্যতেও করবেন না। বুধবার আবার এই মামলার শুনানি রয়েছে।  

আরও পড়ুন :                                                                

'শান্তিপূর্ণ অবস্থান ও ধর্নার অধিকার সকলের', মেয়ো রোডে বিজেপির সভায় অনুমতি হাইকোর্টের

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget