এক্সপ্লোর

Partha Chatterjee: নামের ফলক সরেছিল আগেই, বিধানসভায় এবার বন্ধই করে দেওয়া হল পার্থর ঘর

West Bengal Assembly: বিধানসভার ভবনে এতদিন পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থর জন্য ওই ঘরটি বরাদ্দ ছিল। কিন্তু মঙ্গলবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কলকাতা: স্কুল শিক্ষক নিয়োগ মামলায় মন্ত্রিত্ব গিয়েছে ইতিমধ্যেই। এ বার বিধানসভায় পরিষদীয়মন্ত্রী হিসেবে বন্ধ করে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়ের ঘরটি (Partha Chatterjee)। এর আগে ওই ঘরের বাইরে থেকে পার্থর নামের ফলকও খুলে ফেলা হয়েছিল (West Bengal Assembly)। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘরটি বন্ধই থাকবে বলে জানা গিয়েছে।

বিধানভবনে বন্ধ করে দেওয়া হল পার্থর ঘর

বিধানসভার ভবনে এতদিন পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থর জন্য ওই ঘরটি বরাদ্দ ছিল (SSC Recruitment Scam)। কিন্তু মঙ্গলবার সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই নিয়ে এ দিন বিধানভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায়কে (Biman Banerjee) প্রশ্ন করা হলে, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমাদের কোনও ব্যাপার নয়। পার্থবাবুর যে ঘর ছিল, তা আমাদের বিধানসভার ঘর। ওঁর নিজস্ব ঘর তো নয়! সেটিতে আমরা সুরক্ষিত রেখেছি। যতদিন না তদন্ত শেষ হচ্ছে, ঘরটি ওই রকমই থাকবে।’’

পার্থর জন্য বরাদ্দ ওই ঘরটি কি অন্য কাউকে দেওয়া হবে, অথবা সরকারি কোনও কাজের জন্য কি ব্যবহার করা হতে পারে ঘরটি? প্রশ্নের উত্তরে বিমান বলেন, ‘‘এখনও পর্যন্ত ওই ঘরটি আমাদের তরফে কারও জন্য বরাদ্দ করা হয়নি। করা হবে কিনা, সে নিয়ে চিন্তা-ভাবনাও হয়নি এখনও পর্যন্ত।’’

আরও পড়ুন: Partha Chatterjee : 'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার

স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর নাম উঠে আসে বেশ কিছু দিন আগেই। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হন তিনি। তার পর থেকে রাজ্য রাজনীতি কার্যত তোলপাড়। কারণ পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ফ্ল্য়াটে হানা দিয়ে কোটি কোটি নগদ টাকা, সোনার গহনা, বিদেশি মুদ্রা উদ্ধার করেছেন তদন্তকারীরা। হদিশ মিলেছে বিপুল টাকার সম্পত্তিরও। পার্থ এবং অর্পিতার যৌথ নামেও সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। 

নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে পার্থ

এই মুহূর্তে পার্থ এবং অর্পিতা, দু’জনেই ইডি-র হেফাজতে রয়েছেন। একদিকে, অর্পিতা দাবি করছেন, ওই টাকা তাঁর নয়। তাঁর সম্মতি না নিয়ে, কেউ টাকা ঢুকিয়ে রেখে গিয়েছিল তাঁর ফ্ল্যাটে। আবার পার্থর দাবি, তিনি এর কিছুই জানেন না। কিন্তু গোটা ঘটনাক্রমে অস্বস্তি বেড়েছে শাসকদল তৃণমূলেরই। কারণ রাজীনতিতে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন পার্থ। দুর্নীতি মামলায় টানাপোড়েনের জেরে পার্থকে মন্ত্রিপদ থেকেই ইতিমধ্যেই সরানো হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget