এক্সপ্লোর

Partha Chatterjee: পেশিশক্তি দেখিয়ে আটকে রাখা হচ্ছে পার্থকে, আদালতে দাবি আইনজীবীর

SSC Scam: বৃহস্পতিবার ফের একবার আদালতে পার্থ-সহ সাত অভিযুক্তের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

কলকাতা: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) বিরুদ্ধে তদন্তের নামে পেশিশক্তি দেখানোর অভিযোগ উঠল এ বার আদালতে। অভিযোগ করলেন  নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী (Partha Chatterjee)। পাল্টা সিবিআই-এর আইনজীবী জানালেন, কেন্দ্রীয় গোয়েন্দারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখেন না। অপরাধীর বিরুদ্ধে তদন্ত করেন।

ফের একবার আদালতে পার্থ-সহ সাত অভিযুক্তের জামিনের আর্জি খারিজ

বৃহস্পতিবার ফের একবার আদালতে পার্থ-সহ সাত অভিযুক্তের জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। আরও ১৪ দিন হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে তাঁদের। অর্থাৎ বড়দিন এবং নববর্ষে জেলেই থাকতে হবে তাঁদের। সেই নিয়ে সওয়াল-জবাব চলাকালীনই আলিপুর আদালত তেতে উঠল অভিযোগ, পাল্টা অভিযোগে। 

এ দিন আদালতে সিবিআই-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পার্থর আইনজীবী। তিনি দাবি করেন, তদন্তের নামে পেশিশক্তি দেখাচ্ছে সিবিআই। অসাংবিধানিক ভাবে তাঁকে আটকে রাখা হচ্ছে। এর পাল্টা, সিবিআই-এর আইনজীবী রক্ষণাত্মক ভূমিকা পালন করেন। তিনি বলেন, "সিবিআই-এর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু সিবিআই তদন্তে ওমপ্রকাশ চৌটালা, পিভি নরসিংহ রাও, লালুপ্রসাদ যাদবের ভবিষ্যতে কী হয়েছিল,তা গোটা দেশ দেখেছে। আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী দেখি না। অপরাধীদের বিরুদ্ধে তদন্ত করি এবং সময় মতো কোর্টকে জানাই।"

আরও পড়ুন: Partha Chatterjee: ‘আজমল কসাবেরও বিচার হয়েছিল,’ আদালতে সিবিআই-কে নিশানা পার্থর আইনজীবীর

বৃহস্পতিবার, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল শিক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা, প্রাক্তন সচিব অশোককুমার সাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত, দুই মিডলম্য়ান প্রসন্ন রায় ও প্রদীপ সিংহকে আলিপুর আদালতে তোলা হয়।

সেখানে জামিনের আবেদন জানিয়ে, এজলাসে আজমল কাসভের প্রসঙ্গ তোলেন পার্থর আইনজীবী। তিনি বলেন, "ষড়ষন্ত্রের অভিযোগ করা হচ্ছে, কিন্তু, বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে না। বিস্তারিত তথ্য দিলে পার্থ চট্টোপাধ্যায় বলতে পারবেন যে, তিনি এটা করেননি। আজমল কাসভকেও বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে। আমার মক্কেলকে রিমান্ড কপি ছাড়া কিছুই দিচ্ছে না।"

পাল্টা জামিনের বিরোধিতা করে সিবিআই-এর আইনজীবী বলেন, "মামলার গুরুত্ব বিচার করে অভিযুক্তদের হেফাজতে রাখা প্রয়োজন। প্রত্যেকেই প্রভাবশালী। তদন্তে কী উঠে আসছে সেটা কেস ডায়েরিতে আছে। রোজ নতুন নতুন তথ্য উঠে আসবে না, এটাই স্বাভাবিক।"

জামিনের আবেদন করে এদিন আদালতে সিবিআইহেফাজতে বগটুই কণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্য়ুর প্রসঙ্গ তোলেন শান্তিপ্রসাদ সিন্হার আইনজীবীও। তিনি বলেন, "বৃহত্তর ষড়যন্ত্রের মানে কী, আমরা জানি না। তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্রের ত্বত্ত্বে ইতিমধ্যেই এক জনের মৃত্যু হয়েছে।" তখন বিচারক বলেন, "একটা ঘটনার জন্য গোটা প্রতিষ্ঠানকে দোষারোপ করা ঠিক নয়।"

১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক

সওয়াল জবাব শেষে, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিকে, এদিনF আদালত চত্বরে প্রিজন ভ্যানের ভিতর থেকে পার্থকে উদ্দেশ্যে করে জিন্দাবাদ স্লোগান দেন প্রেসিডেন্সি জেলের অন্য বন্দিরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget