এক্সপ্লোর

SSC Case: মানসিক নির্যাতনের শিকার পার্থ! শুনানিতে কেঁদে ফেললেন অর্পিতা, তৃণমূল বলল ‘সব নাটক’

Partha Chatterjee: আদালতে আর্তি শোনা গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মুখে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলে তিনি। এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করে যাচ্ছেন। এ বার আদালতে আর্তি শোনা গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলা. (Partha Chatterjee)। আদালতে তিনি বললেন, "আমি জানি, আমি নির্দোষ। মানসিক নির্যাতনের শিকার হচ্ছি।" রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন পার্থ (SSC Case)।

আর্তি শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের গলায়

মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে জেল থেকে আদালতে হাজিরা দেন পার্থ। বিচারক তাঁকে প্রশ্ন করেন যে, কেমন আছেন তিনি। তাতেই পার্থ বলেন, "আমি খুব অসুস্থ। আমি জানি আমি নির্দোষ। তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে মানসিক অত্যাচার করা হচ্ছে। নষ্ট করা হচ্ছে আমার সামাজিক সম্মান।" এর আগেও একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেন পার্থ। ব্যাঙ্কশাল আদালতে এবং আলিপুর আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন তিনি।  তাঁর বাড়ি থেকে কোনও টাকা পাওয়া যায়নি বলেও দাবি করেন। 

এ দিনও আদালতে বিচারকের সামনে একই কথা বলেন পার্থ। তাতে বাড়তি সংযোজন, তদন্তকারী সংস্থাগুলিকে কাজে লাগিয়ে তাঁর উপর মানসিক অত্যাচার চালানো হচ্ছে বলে। তাঁর এই অভিযোগের প্রেক্ষিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "পার্থবাবুর তো মানসিক স্থৈর্যতাই নেই। এত টাকা কোথা থেকে এল, তা ব্যাখ্যই করতে পারছেন না। নগদে ৫০ কোটি টাকা কোথা থেকে এল বান্ধবীর বাড়িতে, ব্যাখ্যা করুন। কেন সিদ্ধান্ত নিয়েছিলেন স্পেশাল কমিটি গড়ে চাকরি দেওয়া হবে এবং বিক্রি করা হবে সেই চাকরি। চূড়ান্ত ভণ্ডামির একটা সীমা আছে। অনবরত অসত্য কথা বলে ভণ্ডামি করে চলেছেন তৃণমূলের নেতারা। দুর্নীতি করে করে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন এঁরা। "

আরও পড়ুন: Kolkata Gas Leak : রাসায়নিকের ঝাঁঝাল গন্ধে অসুস্থ ১৪, আতঙ্ক ডালহৌসিতে

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee)। এ দিন আদালতে কান্নায় ভেঙে পড়েন তিনিও। ভার্চুয়াল শুনানিতে তিনি বলেন, "আমি রাজনীতিবিদ নই। রাজনৈতিক চক্রান্তের শিকার,। নির্যাতন করা হচ্ছে আমাকে।" তিনি ষড়যন্ত্রের শিকার বলতে গিয়ে কান্নায় ভেঙেও পড়েন অর্পিতা।

এর আগে, ইডি সূত্রে জানা যায়, অর্পিতা বেশ কিছু তথ্য ইডি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। জেরায় পার্থ সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও জানান তদন্তকারীদের। যদিও বিজেপি নেতা রাহুল সিনহা পার্থকে নিয়ে বলেন, "যে অভিযোগ করছেন, সারা বাংলার একটা মানুষও তাকে স্বীকৃতি দেবে না। আলাদা করে জিজ্ঞাসা করলে, প্রত্যেকে ধিক্কার জানাবেন। এখন তো আইকন হয়ে গিয়েছেন বাংলার। কিছু একটা ঘটলেই, সেই টাকার পাহাড় এখন সকলের সামনে উদাহরণ হয়ে দাড়িয়েছে। যে পাপ হয়েছে, তা গুরুতর। লঘুদণ্ড চলছে। যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য অপরাধ। সময় মতো তার উচিত জবাব পাবেন।"

পার্থর নাম উঠতেই কটাক্ষ কুণালের

আরও এ নিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের গলাতেও একই সুর ধরা পড়ে। তিনি বলেন, "পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেবেন না আমার সামনে। ওঁর সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না আমি। জীবনে কখনও আমেরিকা যাইনি আমি। অথচ সারা পৃথিবীতে রটনা হচ্ছিল যে আমেরিকা গিয়ে এই করেছি, ওই করেছি। আমি যখন জেলে বন্দি অন্যায় ভাবে,  এই পার্থ চচ্টোপাধ্যায় বিবৃতি দিয়ে বলেছিলেন আমার নাকি মাথায় গন্ডগোল। তখন মানসিক নির্যাতন কোথায় থাকে! ওঁর নাম আমার সামনে নেবেন না। নাটক করছেন উনি।"

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget