এক্সপ্লোর

Partha Chatterjee : ‘নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে দলের সিদ্ধান্ত’ বিস্ফোরক পার্থ

Partha Chatterjee Update : দলের সিদ্ধান্ত সঠিক কিনা ফের প্রশ্ন করলে তিনি বলেন, তা নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। 

সন্দীপ সরকার, কলকাতা : জোকা ইএসআই-তে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee )  বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। আর বেরনোর সময় তিনি বললেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক’ ! 

‘দলের সিদ্ধান্ত কি ঠিক?' 
নিয়োগ-দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাঁচদিন পর, দল ও সরকারের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে তিনটি দফতর থেকে সরানোর কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । এরপর শুক্রবারই এল পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া। হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের তরফে  প্রশ্ন আসে,  ‘দলের সিদ্ধান্ত কি ঠিক?' 
একবার নয়, বাবার এই প্রশ্ন করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর তাঁর সোজাসাপ্টা প্রতিক্রিয়া, দলের সিদ্ধান্ত সঠিক কিনা সময় বলবে। দলের সিদ্ধান্ত সঠিক কিনা ফের প্রশ্ন করলে তিনি বলেন, তা নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে। 
আরও পড়ুন :

রাতারাতি অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও !

কড়া জবাব কুণালের
পার্থ চট্টোপাধ্যায়ের এই প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh ) । তিনি বলেন, ' পার্থ দাও তো অনেক সময় অনেকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, সময় করে ভেবে দেখবেন, তা সব ঠিক ছিল কিনা, আর এই সিদ্ধান্ত ঠিক কিনা কালের যাত্রাপথে তা প্রমাণ হবে। '

পার্থ চট্টোপাধ্যায়কে তো বোড়ে করা হল : সুজন 
বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' দলের সিদ্ধান্ত তো সঠিক নয়। পার্থ চট্টোপাধ্যায়কে তো বোড়ে করা হল। অপরাধ একা পার্থ চট্টোপাধ্যায়ের নয়, অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায়েরও, তা আজ পার্থ চট্টোপাধ্যায়ের কথায় প্রমাণ হয়ে গেল ' 

বৃহস্পতিবার , অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারণ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া অবধি তাঁকে সাসপেন্ড করে তৃণমূল।  মন্ত্রিসভা থেকে সরানোর পর এই তিনটি দফতর আপাতত নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামীদিনে তিনি এই তিনটি দফতর কাকে দেবেন? না কি পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে এই ভয়ঙ্কর কাণ্ডের পর শেষ অবধি কি মন্ত্রিসভা ঢেলে সাজাবেন মুখ্যমন্ত্রী? ঘরে-বাইরে তীব্র প্রতিক্রিয়ার মুখে দীর্ঘদিন ঘনিষ্ঠ বৃত্তে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে অবশেষে সরানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ! কিন্তু, তাতে অবশ্য বিন্দুমাত্র সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের দাবি, কান নয়, মাথা ধরতে হবে।

সেরা শিরোনাম

Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget