এক্সপ্লোর

Arpita Mukherjee : রাতারাতি অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও !

Arpita Mukherjee Car : অর্পিতা গ্রেফতার হওয়ার পর রাতারাতি উধাও হয়েছে ওই চারটি গাড়ি।

প্রকাশ সিনহা, কলকাতা : ফ্ল্যাট না টাকার খনি? ফ্ল্যাট না ‘মিনি ব্যাঙ্ক’? পার্থ ( Partha Chatterjee ) ঘনিষ্ঠ অর্পিতা যেন ‘ক্যাশ কুইন’ ! সবার আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা। যা দেখে কার্যত কেঁপে যায় গোটা বাংলা। এরপর ফের এক টাকার খনি মেলে বেলঘড়িয়ায় ! অর্পিতা মুখোপাধ্যায়ের ( Arpita Mukherjee )  ফ্ল্যাটে। এরপর থেকে শহর-জেলায় ছড়িয়ে থাকা একের পর এক বাড়িতে হানা দিচ্ছে ইডি, চলছে তল্লাশি। এরই মধ্যে ঘটে গেল একটি রহস্যজনক ঘটনা। অর্পিতা মুখোপাধ্যায়ের চোখ ধাঁধানো উচ্চমূল্যের চার-চারটি গাড়ি বেহদিশ হয়ে গেল টালিগঞ্জের আবাসন থেকে। 

চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও

টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের চারটি বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে বলে ইডি সূত্রে খবর।  অর্পিতা গ্রেফতার হওয়ার পর রাতারাতি উধাও হয়েছে ওই চারটি গাড়ি। সেখানে এখন একটিই গাড়ি রয়েছে।  যেটি বাজেয়াপ্ত করেছে ইডি। জানা গিয়েছে, খোয়া যাওয়া গাড়িগুলি প্রত্যেকটিই অত্যন্ত দামি ! তবে তাতে লুকিয়ে ছিল এমন কোনও তথ্য ? 

সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে ইডি

চারটি গাড়ির হদিশ জানতে টালিগঞ্জের ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে ইডি। সেইসঙ্গে অর্পিতার বেলঘরিয়ার আবাসনের সিসি ক্যামেরার ফুটেজও চাওয়া হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে কাদের আসা যাওয়া ছিল, তা জানতেই সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে বলে ইডি সূত্র খবর

পার্থর বারুইপুরের বাগানবাড়িতে ' চুরি ' 

এরই মধ্যে বারুইপুরের বেগমপুরে একটি বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছে এই বাড়িটি পার্থ চট্টোপাধ্যায়ের বাগানবাড়ি নামে পরিচিত। ভূমি ও ভূমি সংস্কার দফতরের তথ্য অনুযায়ী, এই বাড়ির মালিক সোহিনী চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নামও সোহিনী। বেআইনি নথি লোপাট করতেই চুরির গল্প ফাঁদা হচ্ছে, এই অভিযোগে শুরু হয়েছে তরজা। স্থানীয়দের অভিযোগ, বুধবার রাত ১ নাগাদ, গাড়িতে করে এই বাড়িতে আসে ৪জন। তারা পাঁচিল টপকে ভিতরে ঢোকে। তালা ভাঙার আওয়াজ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি দিয়ে ঘরে চলে যেতে বলা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, কিছুক্ষণের মধ্যেই জিনিসপত্র গাড়িতে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এতকাণ্ডের পরও এই বাড়ির সামনে কোনও পুলিশ মোতায়েন করা হয়নি।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget