এক্সপ্লোর

Partha Ghosh Passes Away: চলে গেলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ

Partha Ghosh Passes Away: ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বাচিকশিল্পী পার্থ ঘোষ (Partha Ghosh)। ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের (Gouri Ghosh)। আর আজ বাচিক শিল্পে আরও এক অন্ধকার দিন। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া। 

প্রয়াত পার্থ ঘোষ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাচিকশিল্পী পার্থ ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রে জানা যাচ্ছে, কয়েকদিন আগে অসুস্থতার কারণে হাওড়ার বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ বাচিকশিল্পীকে। গলায় অস্ত্রোপচার হয়। তারপর তিনি সুস্থই ছিলেন। আজ ভোরে হঠাৎই কার্ডিয়াক অ্যারেস্ট হয়। নিয়ে যাওয়া হয় আইসিইউ-তে। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যু হয় পার্থ ঘোষের। হাসপাতাল থেকে দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। এরপর সেখান থেকে আজই নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে।

গত বছরের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী বাচিকশিল্পী গৌরী ঘোষের। রেডিওয় উপস্থাপক হিসেবে পেশাজীবন শুরু হয় আবৃত্তিকার দম্পতির। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। এবার পার্থ ঘোষের প্রয়াণে একটি যুগের অবসান হল।

আরও পড়ুন: Belashuru Exclusive: অভিনয় শেষ করে স্বাতীলেখা বলতেন, 'সবাই কি খুব নিন্দা করবে আমার?'

শিল্পী পুত্র অয়ন ঘোষ কী বলছেন?

এবিপি আনন্দকে ফোনে অয়ন ঘোষ বলেন, 'বাবার নিয়মিত হাঁটাচলা করতেন। এমনকী সিঁড়ি দিয়ে ওঠানামাও করতেন। কিছুদিন ধরে পায়ের একটু সমস্যা হচ্ছিল। সতর্ক থাকতেই হাসপাতালে ভর্তি করি। আর এন টেগোরে ভর্তি করা হয়। তারপর গলায় ছোট একটা পলিপ ধরা পড়ে। সেটা অপারেশন করা হল। তারপর খুব দ্রুত বাবা সুস্থ হয়ে উঠছিলেন। গতকাল দুপুরেও যখন আমি গেলাম দেখা করতে, আমার সঙ্গে রীতিমতো ইয়ার্কি ঠাট্টা করল। টিভি দেখছিল, খবরের কাগজ পড়ল। মানে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে আসব ভেবে ফেলেছিলাম। রাতে ভিডিও কলেও কথা বলল ভালই। তারপর হঠাৎ আজ সকালে ৬-৬.১৫ নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর সাড়ে ৭টার সময় সব শেষ। বিধির বিধান। কারও কিছু করার নেই। কোথাও গিয়ে যেন মেডিক্যাল সায়েন্সও কোনও বোধ হয় মানে রাখে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget