এক্সপ্লোর

Paschim Bardhaman News: 'বিরাট বড় লাল টিপ পরে শুধু ঝগড়া করছে', কল্যাণের নিশানায় অগ্নিমিত্রা, শুরু বিতর্ক

Paschim Bardhaman Update: উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ বিজেপি প্রার্থীরও।   

 

কৌশিক গাঁতাইত, আসানসোল: হুমকি-হুঁশিয়ারি থেকে প্রতিপক্ষকে ব্যক্তি-আক্রমণ। আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে বাদ নেই কিছুই। উপনির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ বিজেপি (BJP) প্রার্থীরও।   

আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (By Election) হবে ১২ এপ্রিল। তার আগে প্রচার ঘিরে উত্তপ্ত গোটা এলাকা। এবার শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।  

কী বিতর্ক:

ভাইরাল (Viral) ভিডিও ঘিরে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক (MLA) নরেন্দ্রনাথ চক্রবর্তী। এর ফলে আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারে, ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত তাঁর উপর নিষেধাজ্ঞা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর রেশ থামতে না থামতেই, নতুন করে দানা বেধেছে বিতর্ক। বুধবার আসানসোলের রবীন্দ্রভবনে দলীয় কর্মিসভায় (Meeting) বক্তব্য রাখতে গিয়ে, একটি মন্তব্য করেন কল্যাণ। তাঁর নিশানায় ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিরাট বড় একটা লাল টিপ পরে শুধু ঝগড়া করছে। কোথায়, কীভাবে লড়ব সেটাই করছে, আর কিছু করছে না। আর কোথাও দেখতে পাওয়া যায় না। আসানসোলের মেয়েকে যারা বলছে, আসানসোল চায়, সেই আসানসোলের মেয়েকে, এমএলএ হওয়ার পর আসানসোল দক্ষিণ একদিনের জন্যও দেখতে পায়নি।' 

অগ্নিমিত্রার পাল্টা:

ভোটের প্রচারে কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক এবং উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'কল্যাণ বন্দ্যোপাধ্যায় অতীতেও বাংলা মহিলাদের নিয়ে অসম্মানজনক কথা বলেছেন, কারও নূপূর নিয়ে কথা বলেছেন, কারও অন্য কিছু নিয়ে, টিএমসি নেতৃত্ব যখন বাঙালি মহিলাদের অপমান করে তখন নিচুতলার কর্মীরাও উৎসাহিত হন, ধর্ষণ বাড়ে বাংলায়, এটাই তৃণমূলের সংস্কৃতি।'

বিজেপি প্রার্থীর একথা শুনে পাল্টা জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'অগ্নিমিত্রা পালকে আসানসোলে দেখা যায় না, জেতার পর উনি আসেননি, আমি ব্যক্তিগত বিষয়ে যাব না, মুখ খুললে অনেকের অসুবিধা হয়ে যাবে।' সব মিলিয়ে মন্তব্য বিতর্কে সরগরম শিল্পাঞ্চলের ভোটের ময়দান।

আরও পড়ুন: বসিরহাট ও ইংরেজবাজারে নাবালিকা ধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET CJP Delhi Protest: NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক
NEET-বিতর্কে উত্তাল দেশ, আজ রাত ৮ টায় NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget