এক্সপ্লোর

CPM Leader Killed : বাড়ির কাছে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, বারাবনিতে খুন সিপিএম নেতার ভাই

Barabani Killing : ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখা শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।

কৌশিক গাঁতাইত, বারাবনী : পঞ্চায়েত ভোটের (Panchayat Electiuon 2023) মুখে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বারাবনিতে খুন সিপিএম নেতার ভাই। মৃত রাম কোড়ার দাদা বারাবনির নুনি গ্রাম পঞ্চায়েতের সিপিএমের (CPM) প্রাক্তন উপ প্রধান বাসুদেব কোড়া। আসনবনি গ্রামের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকার অভিযোগ।

ঠিক কী কারণে খুন ?

রাজনৈতিক শত্রুতা, না কি ব্যক্তিগত আক্রোশ ? খুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত। তবে পঞ্চায়েত ভোটের আগে সিপিএম নেতার ভাইয়ের ক্ষতবিক্ষত দেহ মেলায় বারাবনী এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয় খতিয়ে দেখা শুরু করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। তদন্ত শুরু করেছে তারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গলায় ধারাল অস্ত্রের কোপ সহ দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাদের অভিযোগ খুন করা হয়েছে রাম কোড়াকে। পাশাপাশি তাঁদের আরও অভিযোগ, এলাকায় বেআইনি মদের ঠেক থাকার জেরে এরকম একাধিক খুনের ঘটনা ঘটেছে। 

পঞ্চায়েত ভোটের আগে তপ্ত রাজ্য

আগামী বছরের গোড়াতেই রাজ্যে পঞ্চায়েত ভোট। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। একাধিক জায়গা থেকে অস্ত্র, বোমা উদ্ধার থেকে বিভিন্ন নেতাদের ওপর আক্রমণের ঘটনার বাড়বাড়ন্তের খবর সামনে এসেছে।

আরও পড়ুন- ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখল ঘিরে তৃণমূলের বিবাদে উত্তপ্ত গোসাবার বাঘাহারানি গ্রাম। গুলিবিদ্ধ তৃণমূলকর্মী মনোরঞ্জন মণ্ডল। তৃণমূলেরই কর্মী অসীম মণ্ডলের বিরুদ্ধে ছররা গুলি চালানোর অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে হামলা, অভিযোগ স্থানীয়দের। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে রাতেই নিয়ে আসা হয় কলকাতায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

অন্যদিকে, গোসাবায় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের সংঘাত। তৃণমূলের অঞ্চল সভাপতি পরিতোষ হালদারের দাবি, তৃণমূল পরিচালিত শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বরুণ প্রামাণিকের মদতেই গুলি চলে। তৃণমূল নেতার দাবি, বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দেন বরুণ। এরপর থেকে এলাকার রাশ হাতে রাখতে তাঁর মদতেই এলাকায় দুষ্কৃতীরাজ চলছে বলে অভিযোগ। অঞ্চল সভাপতির অভিযোগ অস্বীকার প্রধানের। শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে দলেরই একাংশের দাবি। প্রতিক্রিয়া মেলেনি বিধায়কের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget