এক্সপ্লোর

Paschim Bardhaman News: অন্ডালে বধূর রহস্যমৃত্যু, আটক স্বামী ও শ্বশুর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে গৌড় বাউড়ি নামে পাড়ারই এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এলাকার বাসিন্দা প্রিয়ার। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গৌড় এবং প্রিয় বিয়ে করেন। রয়েছে তাঁদের সন্তানও।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: অন্ডালের (Andal) শ্রীরামপুরে এক গৃহবধূর রহস্যমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ আটক করেছেন মৃতার স্বামী ও শ্বশুরকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে গৌড় বাউড়ি নামে পাড়ারই এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এলাকার বাসিন্দা প্রিয়ার। বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর গৌড় এবং প্রিয় বিয়ে করেন। তাঁদের চার বছরের একটি সন্তানও রয়েছে। মৃতার পরিবারের পক্ষ থেকে এই ঘটনাকে খুনের ঘটনা বলে দাবি করা হয়েছে। মৃত গৃহবধূ প্রিয়ার বাবা সুভাষ বাউড়ি জানান যে, আজ সকালেই তাঁরা জানতে পারেন যে, তাঁদের মেয়ে মারা গিয়েছে। কিন্তু কীভাবে মারা গিয়েছে বা কখনও মেয়ের মৃত্যু হয়েছে, সে বিষয়ে শ্বশুরবাড়ির কেউ কিছু জানায়নি তাঁদের। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, খবর পাওয়ার পরই তাঁরা যখন মৃতার শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন মেয়ের মৃতদেহ তাঁদের দেখতে দেওয়ায় বাধা দেওয়া হয় শ্বশুরবাড়ির সদস্যদের পক্ষ থেকে। এরপর তাঁরা জোর করে ঘরে ঢুকে দেখতে পান, মেয়ের গলায় এবং দেহের নানা জায়গায় দাগ রয়েছে। 

আরও পড়ুন - Paschim Bardhaman TMC: 'নেতারা কীভাবে নির্বাচিত হয়েছেন সবাই জানি', কাঁকসায় দলীয় নেতার মন্তব্যে অস্বস্তিতে শাসকদল | Bangla News

মৃত গৃহবধূ প্রিয়া বাউড়ির বাবা সুভাষ বাউড়ি দাবি করেছেন যে, তাঁর মেয়েকে শ্বাসরোধ করে বা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকেরাই তাঁর মেয়েকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। মৃতার শ্বশুরবাড়ির সামনেই বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি খুনের ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ওই গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতিমধ্যেই এই ঘটনায় মৃতার স্বামী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
Live News Update : বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
বৈঠক শুরু হল CJP-র প্রতিনিধিদের সঙ্গে, বৈঠকে বসেছেন দুই মন্ত্রী, অচলাবস্থা কাটবে ?
Suvendu Adhikari: চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
চাঁদার জুলুম করলে, ঘুষের জন্য চাপ দিলেই এবার... মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget