এক্সপ্লোর

Durgapur : শতাব্দীপ্রাচীন দিঘি সংস্কারের কাজ শুরু দুর্গাপুরে, 'রাজনীতির' গন্ধ পাচ্ছে বিরোধীরা

Beautification of age-old Pond : শীতের মরসুমে দুর্গাপুরের এই দিঘিতেই কয়েক হাজার কিলোমিটার পথ পেরিয়ে হাজির হত শয়ে শয়ে পরিযায়ী পাখি

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : বহুতলের দেওয়াল ঘিরেছে দিঘি। আবর্জনায় দূষিত জল। মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখিরা (Migratory Birds)। এবার দুর্গাপুর শহরের (Durgapur Town) শতাব্দীপ্রাচীন দিঘি সংস্কারের কাজ শুরু করল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পুরভোটের আগে এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বছর পাঁচেক আগেও, শীতের মরসুমে দুর্গাপুরের এই দিঘিতেই কয়েক হাজার কিলোমিটার পথ পেরিয়ে হাজির হত শয়ে শয়ে পরিযায়ী পাখি। শহরের ফুসফুস বলতে একসময় চোখের সামনে ভেসে উঠত এই দিঘিরই ছবি। তবে ভবানী পাঠকের নামাঙ্কিত এই দিঘির গা ঘেঁসেই বর্তমানে গড়ে উঠেছে একের পর এক বহুতল। আবর্জনায় দূষিত জলে খোলা আকাশ নয়, এখন দেখা যায় বহুতলের ছায়া। 

সংস্কারের অভাবে আগাছায় ভরেছে চারপাশ। সম্প্রতি দুর্গাপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের এই দিঘি সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। শুক্রবার এই প্রকল্পের সূচনা হয়। যার জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৬ লক্ষ টাকা।

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ৬৬ লক্ষ টাকা সংস্কারের জন্য মঞ্জুর হয়েছে। বাকি টাকায় সৌন্দর্যায়ন হবে। চারদিকে বহুতল, জলাশয় দখল হয়ে গিয়েছিল। দখলমুক্ত করে সংস্কারের কাজ শুরু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের অগাস্টে শেষ হচ্ছে তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার মেয়াদ। ফলে দিঘি সংস্কারে রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। এই নিয়ে একযোগে আক্রমণ শানিয়েছে বাম-বিজেপি।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই বলেন, টাকা মঞ্জুর হলেও কাজের কাজ হবে বলে মনে হয় না। সামনে পুরসভার ভোট, তাই ভোটের আগে এসব করা হচ্ছে। গত ১০ বছর পুরসভা তৃণমূলের দখলে। কাজের কাজ কিছুই হয়নি। খালি গোষ্ঠীবাজি, কাটমানি, অশান্তি হয়েছে।

পশ্চিম বর্ধামন সিপিএম জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, তৃণমূল নেতাদের মদতে চারদিকে পুকুর ভরাট করে প্রোমোটারি চলছে। এটা লোকদেখানো কাজ হচ্ছে।

যদিও শহরের প্রাণকেন্দ্রে এই দিঘি সংস্কারের সিদ্ধান্তে খুশি দুর্গাপুর শহরের বাসিন্দারা। রাজনৈতিক টানাপোড়েন দূরে সরিয়ে, তাঁরা চান শহরের বুকে এই দিঘিকে বাঁচিয়ে রাখতে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget