এক্সপ্লোর

Paschim Burdwan : রোটেশনে বাস চালানোর সিদ্ধান্ত, অটো-টোটোর দাপটে নাজেহাল দুর্গাপুরের যাত্রীরা

Paschim Burdwan : সকালে অফিস, স্কুল-কলেজে যাওয়ার তাড়া। কিন্তু অপেক্ষাই সার। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসের দেখা নেই

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : বেড়েছে জ্বালানির দাম। কিন্তু বাস ভাড়া বাড়েনি। ফলে, চূড়ান্ত সমস্যায় বাস মালিকরা। দুর্গাপুরে রোটেশনের ভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বাস কমায় বেড়েছে অটো-টোটোর দাপট। নাজেহাল যাত্রীরা। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সকালে অফিস, স্কুল-কলেজে যাওয়ার তাড়া। কিন্তু অপেক্ষাই সার। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও বাসের দেখা নেই। ফলে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে। সময় বাঁচাতে অটো-টোটোই এখন ভরসা। আর এই সুযোগে ইচ্ছেমতো চড়া ভাড়া হাঁকাচ্ছেন অটো-টোটো চালকদের একাংশ। 

এই ছবি দুর্গাপুরের। যাত্রীদের অভিযোগ, জ্বালানির দামবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে পরিবহণ ব্যবস্থায়। রাস্তায় কমে গেছে বাস। দুর্গাপুরের বাসিন্দা সুদীপ্ত চট্টোপাধ্যায় বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে। জ্বালানির দাম বেড়েছে বলে কম বাস বের করছে।

মিলন কুণ্ডু নামে অপর একজন বলেন, অটো টোটো অনেক বেশি ভাড়া চাইছে। তাই বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি।

দুর্গাপুরে লিটারপ্রতি পেট্রোলের দাম ১১৪ টাকা ৯৫ পয়সা। ডিজেলের দাম লিটারে ৯৯ টাকা ৬৮ পয়সা। এই পরিস্থিতিতে রোটেশনের ভিত্তিতে রাস্তায় বাস নামাচ্ছেন মালিকরা। দুর্গাপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কাজল দে বলেন, ২৭০-২৮০টা বাস ছিল। কোভিডের কারণে অনেকে বাস বিক্রি করে দিয়েছে। বসে থাকায় বাস খারাপ হয়ে গেছে। সারানোর সামর্থ্য নেই। তাই কম চলছে। কতদিন চালাতে পারব জানি না।

এনিয়ে একযোগে রাজ্য সরকারকে আক্রমণ বাম-বিজেপির। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই বলেন, বাস শিল্প বাঁচাতে রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত। অটো-টোটো গলিতে ঢুকে যাচ্ছে বলে যাত্রীরা প্রেফার করছে। জ্বালানির দাম কমাতে রাজ্য সরকার ভ্যাট কমাক।

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, বাস কম চলায় বহু শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। সঠিক পরিকল্পনার অভাব। টাউন সার্ভিসে সরকারি বাস চললেও মানুষের সুরাহা হত।

এদিকে দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা মৃগেন পাল বলেন, কেন্দ্রের শুল্ক চাপানোর ফলে পরিবহণ ব্যবস্থা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি।

একদিকে, জ্বালানির দামবৃদ্ধির ফলে রাস্তায় বাস কমে যাওয়ার সমস্যা, আরেকদিকে অটো-টোটোর দৌরাত্ম্য। দুয়ের টানাপোড়েনে জেরবার দুর্গাপুরের বাসিন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget