এক্সপ্লোর

Durgapur Murder: 'আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল !' দুর্গাপুরে বিহারের যুবক খুনের কিনারা; মহিলা-সহ ধৃত ২

Bihar: গত বৃহস্পতিবার ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় বছর ২৫-র ছোটন দুবের মৃতদেহ। বিহারের সাহারাণপুরের বাসিন্দা তিনি

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে বিহারের যুবক খুনের ঘটনার কিনারা করল পুলিশ। এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন বলে প্রাথমিকভাবে সন্দেহ পুলিশের। ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মিতন পাণ্ডেকেও গ্রেফতার করা হয়েছে। তাকে দুর্গাপুরে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় বছর ২৫-র ছোটন দুবের মৃতদেহ। বিহারের সাহারাণপুরের বাসিন্দা তিনি। ওইদিন দুপুরে প্রতিবেশীরা পচা গন্ধ পান। তার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। তালাবন্ধ অবস্থায় ছিল ঘরটি। ঘটনার পর ওই যুবকের ফোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাড়ির ভেতরে একটি দুল পাওয়া যায়। তা থেকেই সন্দেহ দানা বাঁধে পুলিশের মনে।

যুবকের ফোনের কল লিস্টের সূত্র ধরে দুর্গাপুরের ঝান্ডাবাদের বাসিন্দা এক মহিলার খোঁজ পায় পুলিশ। বিবাহিত ওই মহিলার সঙ্গে ছোটনের সম্পর্ক ছিল গত কয়েক মাস ধরে। ওই মহিলার স্বামী পুরুলিয়ায় কোনও বেসরকারি সংস্থায় কাজ করেন। সেই সুবাদে ওই বাড়িতে ছোটনের আসা যাওয়া ছিল মাঝেমধ্যে। ওই মহিলার সঙ্গে সম্পর্কের বেশ কিছু ছবি তুলে রেখেছিলেন ছোটন এবং তা দিয়ে মাঝেমধ্যে ব্ল্যাকমেল করা হতো বলে পুলিশ সূত্রে খবর।

সাময়িক কয়েক দিনের জন্য হাসপাতালে রোগী ভর্তি আছে বলে এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, সেই ভাড়াবাড়িতে মদ্যপান করিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ছোটনকে।

এই কাজে ওই মহিলাকে সাহায্য করেছিল তারই এক দাদা মিত্তন পাণ্ডে। সে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকে এবং ঘটনার পর সে পালিয়ে যায়। অভিযুক্ত মহিলা এবং মিতনকে গ্রেফতার করা হয়েছে। 

মালদায় মৃতদেহ উদ্ধার-

গতকাল মালদায় ঘর থেকে এক খেলনা বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়। ঘটনাটি ঘটে মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। পরিবারের অভিযোগ, তাঁকে রাতের অন্ধকারে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা থানার পুলিশ। মৃতের নাম নেপাল মণ্ডল (৪২)। তিনি মেলায় খেলনা বিক্রি করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, অবসর সময়ে তিনি টোটো চালাতেন। বাড়িতে একাই থাকতেন। ঘটনার দিন রাতে ডাকাডাকি করেও তাঁর শব্দ পাওয়া যায়নি। তাঁর স্ত্রী ভাবেন ঘুমিয়ে রয়েছেন। এরপর শুক্রবার সকালে দেখা যায়, ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে মুখে বালিশ চাপা দেওয়া নেপালের মৃতদেহ দেখতে পাওয়া যায়। নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
Trinamool Bank Account:
"যাবতীয় লেনদেনই অত্যন্ত সন্দেহজনক", তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ইডি
Abhishek Banerjee: ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির
ডিজে মামলায় ফের গরহাজির, কণ্ঠস্বরের নমুনা দিতে নারাজ অভিষেক, কঠোর পদক্ষেপের দাবি সিআইডির

ভিডিও

Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee: 'আমাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে, পুরো এলাকায় সকাল থেকে তাণ্ডব করেছে', অভিযোগ মমতার
Baruipur Case: 'পুলিশের দুরাবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল', বারুইপুর এনকাউন্টার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Embed widget