এক্সপ্লোর

Pradip Majumdar : গামছা পরে চাষের কাজে জমিতে নামলেন মন্ত্রী ! আপ্লুত চাষিরা

Kanksa : কৃষি কাজে গতি আনতে কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। সেই সব কৃষকের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে সরাসরি জমিতে নামলেন চাষ দিতে

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : সদ্য পঞ্চায়েতমন্ত্রীর (Panchayat Minister) দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁকে। সুব্রত মুখোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সামলানো দফতরের দায়িত্ব পাওয়ার পরে সে কাজ তিনি কতটা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন তা সময় বলবে। কিন্তু, মাটির সাথে যে তাঁর নিবিড় সম্পর্ক, গ্রাম বাংলার মানুষের সাথে যে ওতপ্রোতভাবে তিনি জড়িত, তা প্রমাণ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumdar)। লাঙল নিয়ে মাঠে নামলেন চাষিদের সঙ্গে। রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে কাঁকসার কৃষকদের দেখে তাঁদের সাথে জমি চাষ দিতে মাঠে নামেন।

কৃষি কাজে গতি আনতে কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আনছে রাজ্য সরকার। সেই সব কৃষকের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করতে সরাসরি জমিতে নামলেন চাষ দিতে। ডিজেলের দাম বাড়ায় যন্ত্রের মাধ্যমে চাষ দিতে পারছেন না চাষিরা। জমিতে চাষ দিতে লাঙলের ব্যাবহার ফের শুরু হয়েছে। ধানের বীজ রোপণের আগে জমি চাষ দিতে ব্যস্ত চাষিরা। মঙ্গলবার সকালেও কাঁকসার রূপগঞ্জের চাষিরা গরু নিয়ে লাঙলের মাধ্যমে জমি চাষ দিচ্ছিলেন। সেই জমিতে গামছা পরে চাষের কাজে নেমে যান মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি প্রত্যেক মুহূর্তে কৃষকদের পাশে থাকার বার্তা দেন। মন্ত্রীর এই ব্যবহার দেখে আপ্লুত কৃষকরাও। চাষ করতে তাঁদের উৎসাহ বাড়ছে বলে দাবি করেন কৃষকরা।

মন্ত্রিসভায় রদবদল-

বুধবারের রদবদলে রাজ্য মন্ত্রিসভায় এসেছে আটজন নতুন মুখ। তার মধ্যে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী-সহ পাঁচজন। প্রতিমন্ত্রী হয়েছেন দু’জন।

আরও পড়ুন ; রাজ্য মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হলেন প্রদীপ মজুমদার

তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল! মন্ত্রিসভায় এল ৮ নতুন মুখ! শপথগ্রহণে অনুপস্থিত থাকলেও, দলের পর এবার মন্ত্রিসভাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া দীর্ঘ হল ! ক্যাবিনেট মন্ত্রী হলেন অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ও জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী।

এছাড়াও ক্যাবিনেটমন্ত্রী হলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার ও কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ...। প্রথমবার মন্ত্রিসভায় জায়গা হল অধিকারী পরিবারের ঘোর বিরোধী বলে পরিচিত, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৃণমূল বিধায়ক বিপ্লব রায়চৌধুরীর। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন। বিজেপির শক্তঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গ থেকে প্রতিমন্ত্রী হলেন মালদার হরিশ্চন্দ্রপুরের তাজমুল হোসেন এবং উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন।

একদা মোদি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন, এবার দল বদলে মমতা মন্ত্রিসভায় প্লেয়িং ইলেভনে জায়গা পেয়েছেন বাবুল সুপ্রিয়ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget