এক্সপ্লোর

Paschim Medinipur: কোথাও ঘোলা জল, কোথাও সরু সুতোর মতো ধারা, জল-সঙ্কটে নাকাল চন্দ্রকোণা

Paschim Medinipur News: চন্দ্রকোণা পুরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে কয়েকটিতে জল সঙ্কট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: এখনও বৈশাখ আসেনি। অল্প গরম টের পাওয়া গেলেও, সেভাবে তীব্র গরম এখনও পড়েনি। কিন্তু তার মধ্যেই জল সঙ্কটের ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। চন্দ্রকোণা পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে ইতিমধ্যেই শুরু হয়েছে জলের সমস্যা।    

বেশ কয়েকদিন ধরেই ক্রমশ চড়ছে পারদ। প্রবল গরমে জলের চাহিদা বাড়ে। কিন্তু চন্দ্রকোণার ৫টি ওয়ার্ড জল সঙ্কটে ভুগছে। বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে সাইকেলে করে আনতে হচ্ছে জল। কখনও কখনও জল কিনতেও হচ্ছে।

কী পরিস্থিতি?
পুরসভার তরফে জলের কল আগেই তৈরি করা হয়েছে। কিন্তু, কোথাও পুরসভার কলের জল ঘোলা আসছে। কোথাও কল থেকে সামান্য পরিমাণে জল বেরচ্ছে। আর তা নিতে দীর্ঘ লাইন পড়ছে।

কোথায় সমস্যা?
চন্দ্রকোণা পুরসভার ১২টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৫, ৬, ৭ নম্বর ওয়ার্ডে এই জল সঙ্কট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। চন্দ্রকোণা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছবি পাত্র বলেন, 'কয়েকদিন ধরে জলের সমস্যা হচ্ছে। দূর থেকে আনতে হচ্ছে জল।'

কেন এমন অবস্থা?
পুরসভার চেয়ারপার্সনের দাবি, বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনের কাজ চলছে। তাই এখন কোথাও কোথাও অসুবিধা হচ্ছে। তৃণমূল পরিচালিত  চন্দ্রকোণা পুরসভার চেয়ারপার্সন প্রতিমা পাত্র বলেন, 'সব জায়গাতেই জল রয়েছে। পাইপ লাইন বসানোর কাজ চলছে, তাই হয়ত ঘোলা জল বেরোচ্ছে। যেখানে জলের সমস্যা , সেখানে পুরসভার জলের গাড়িও পাঠানো হচ্ছে।'

জল-সঙ্কট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত পুরবোর্ডকে নিশানা করেছে বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতা কাশীনাথ বসু, বলেন, 'ভোটের আগে পানীয় জলের প্রতিশ্রুতি দেয় তৃণমূল। ভোট পেরোলেই ভুলে যায়। কেন্দ্রীয় সরকার জল প্রকল্পে বহু টাকা দিচ্ছে। সেই টাকা নষ্ট হচ্ছে।' পাল্টা তৃণমূল নেতা প্রদ্যোত্‍ ঘোষের দাবি, 'টাকা কোথায়? কেন্দ্র বঞ্চনা করছে। ভোটের আগে প্রতিশ্রুতি দিই, ভোটের পর হয় না, এটা মিথ্যে কথা। সমস্যা থাকলে দ্রুত মিটে যাবে।' গরম আসছে, পানীয় জলের সমস্যা কবে মিটবে? অপেক্ষায় চন্দ্রকোণা পুর এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: সরকারি বোর্ড লাগানো গাড়িতে ছাগল চুরি? বেদম মার ২ জনকে

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget