এক্সপ্লোর

Kharagpur News: দীর্ঘ কর্মজীবনে সমাপ্তি, অবসর নিল ডগ স্কোয়াডের তারকা সদস্য ব্রুটাস, রেলের তরফে বিশেষ সম্মান

Paschim Medinipur: ব্রুটাসের অবসরের জন্য সোমবার রাতে খড়্গপুর শহরে রেলের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: শুধু নামেই নয়, কর্মক্ষেত্রে 'ওজনদার' হিসেবেই পরিচিত ছিল। দীর্ঘ একদশক কাজের প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছে। এ বার অবসর গ্রহণ করল রেল পুলিশের (Indian Railways) ডগ স্কোয়াডের তারকা সদস্য (Rail Police) 'ব্রুটাস' (Brutus)। এতদিনের, এত স্মৃতি তাকে ঘিরে। শেষবেলায় তাই ব্রুটাসকে দেওয়া হল সম্বর্ধনাও। 

দীর্ঘ একদশক কাজের প্রতি নিষ্ঠার পরিচয় দিয়েছে ব্রুটাস

রেল পুলিশের ডগ স্কোয়াডের তারকা সদস্য ব্রুটাস। দীর্ঘ ১১ বছর ছয় মাসের কর্মজীবন তার। এতদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার পর, অবসর গ্রহণ করল সে। সোমবার তাকে সম্বর্ধনা দিয়ে বিদায় জানানো হল। তার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। গলায় মালা পরিয়ে অভিবাদনও জানানো হয় সকলের প্রিয় ব্রুটাসকে। 

ব্রুটাসের অবসরের জন্য সোমবার রাতে খড়্গপুর (Kharagpur News) শহরে রেলের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন আধিকারিক এবং ডগ স্কোয়াডের প্রশিক্ষকও। সকলে মিলে ব্রুটাসকে সম্বর্ধনা দেন। অবসর জীবনে জন্য জানানো হয় শুভেচ্ছাও। রেলের ডগ স্কোয়াডের অফিসেই অনুষ্ঠিত হল এই অবসর অনুষ্ঠান (Paschim Medinipur)। 

আরও পড়ুন: Mithun Chakraborty: 'মহাগুরু' এলেন কলকাতায় ! পঞ্চায়েত ভোটের প্রচারে গেরুয়া শিবিরের তুরুপের তাস?

কর্মজীবনের সমাপ্তিতে মানব সমাজে সম্বর্ধনা, অনুষ্ঠানের চল রয়েছে বহুদিন ধরেই। কিন্তু সারমেয়কে এ ভাবে সম্বর্ধনা দেওয়া আগে দেখেনি খড়্গপুর। তাই এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়েছে মুখে মুখে। রেলের তরফে যদিও জানানো হয়েছে, ব্রুটাস প্রথম হলেও, শেষ নয়। আগামী দিনেও ডগ স্কোয়াডের সদস্যদের এ ভাবেই সম্বর্ধনা দেওয়া হবে। 

আগামী দিনেও এমন সম্মান অনুষ্ঠানের আয়োজন হবে বলে আশ্বাস

এই অনুষ্ঠানে ভাল সাড়াও মিলেছে বলে জানা গিয়েছে। রেলের আধিকারিকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। রেলের অ্যাসিস্ট্যান্ট সিকিওরিটি কমিশনার সিএন তিওয়ারি সোমবার রাতে ব্রুটাসকে অবসরকালীন সম্বর্ধনা দেন। ব্রুটাসকে একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। অবসর জীবনে তারাই দেখভাল করবে ব্রুটাসের। 

এর আগে, অক্টোবর মাসে খবরে উঠে আসে সেনা সারমেয় 'জুম'। জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) অনন্তনাগে সেনার সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে যায় ‘জুম’। সেখানেই জঙ্গিদের ছোড়া দু'টি গুলি এসে লাগে তার গায়ে। তার পরেও জঙ্গিদের কামড়ে ধরে লড়াই চালিয়ে যায় সে। এর পর পশু হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা শুরু হয়। কিন্তু শেষরক্ষা হল না। হাসপাতালেই মৃত্য়ু হয় ‘জুম’-এর। 

গুলিবিদ্ধ হয়েও ‘জুম’ লড়াই চালিয়ে যায় বলে জানা যায়। সেনা সূত্রে জানানো হয়, গুলি লাগার পরও জঙ্গিদের উপর ঝাঁপিয়ে পড়ে ‘জুম’। জঙ্গিদের সঙ্গে চলে টানাহ্যাঁচড়া। তাতে সুবিধাই হয় সেনার। গুলি ছুড়ে দুই জঙ্গিকে ধরাশায়ী করে সেনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget