এক্সপ্লোর

Paschim Medinipur News: গড়বেতায় মাওবাদীদের নাম লেখা পোস্টার! পিছনে কারা? খুঁজছে পুলিশ

Paschim Medinipur Update:আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপারের দাবি, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে।

সোমনাথ দাস, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়। বৃহস্পতিবার সকালে গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদীদের নাম লেখা পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়।

কী দাবিতে পোস্টার?
আদিবাসীদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা করার দাবি তোলা হয়েছে ওই পোস্টারে। বৃহস্পতিবার সকালের ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপারের দাবি, পোস্টার দেওয়ার নেপথ্যে কারা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান স্থানীয় দুষ্কৃতীরা এমন ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জারি হাই অ্যালার্ট:
মাওবাদী নাশকতার আশঙ্কায় ইতিমধ্যেই জঙ্গলমহল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বুধবারই সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার জানিয়েছিলেন, জঙ্গলমহল এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, চলছে নাকা তল্লাশি। এরই মধ্যে নতুন করে পোস্টার উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়।

জঙ্গলমহলে ফের মাওবাদী?
এর আগে একাধিকবার জঙ্গলমহলের নানা জায়গায় মাঝেমধ্যেই মাওবাদী পোস্টার পাওয়া গিয়েছে। এই মাসেই বাঁকুড়ার বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো ছিল পোস্টার। দুষ্কৃতীদের রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ তুলে তার প্রতিবাদে সম্প্রতি বাংলা বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। সেই বনধের সমর্থনে বেশ কিছুদিন ঝাড়গ্রাম ও বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে। 

মাওবাদী (Maoist) আতঙ্কে জঙ্গলমহলে (Jungle Mahal) ইতিমধ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। জঙ্গলমহল এলাকায় নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের ডিজিপি।  ১৫ দিন সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি  চলছে। সম্প্রতি জঙ্গলমহলের জেলাগুলিতে সফর করছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। বাঁকুড়া জেলার মাওবাদী প্রভাবিত রানিবাঁধ, রাইপুর, বারিকুল, সারেঙ্গা ও সিমলাপাল থানাকে সতর্ক করা হয়েছে। এই ৫ থানা এলাকায় নাকা তল্লাশি ও টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি।               

আরও পোস্টার:
কদিন আগেই আনিস খানের (Anish Khan) মৃত্যু নিয়ে সরগরম হয়েছে রাজ্য। তারই মধ্যে বেশ কিছুদিন আগে 'আনিস খুনের বদলা চাই' লেখা মাওবাদী পোস্টার পড়েছে বারাসাতে।

আরও পড়ুন: আদিগঙ্গার সৌন্দর্যায়নের দরপত্রে পরিবেশ বিতর্ক, 'কংক্রিটের কাঠামো'র প্রতিবাদে সরব পরিবেশবিদ সুভাষ দত্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget