এক্সপ্লোর

Paschim Medinipur: শিকলে বাঁধা মানসিক ভারসাম্যহীন ছেলে, দোরে দোরে ভিক্ষা করে অসহায় মা

কিন্তু পেটের টান বড় বালাই। অগত্যা লোকের দোরে দোরে গিয়ে ভিক্ষে করে ছেলের চিকিৎসায় মা।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: এক-দু'বছর নয় টানা ১০ বছর ধরে লোহার শিকল দিয়ে বাড়ির উঠোনের খুঁটিতে বাঁধা মানসিক ভারসাম্যহীন ছেলে। কিন্তু পেটের টান বড় বালাই। অগত্যা লোকের দোরে দোরে গিয়ে ভিক্ষে করে ছেলের চিকিৎসায় মা।

এমনই করুণ ছবি ধরা পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের কুঁয়াপুর গ্রামে। ওই গ্রামের বাসিন্দা বছর পয়তাল্লিশের ছবি পূজারীর জীবন যেমন দুঃখের ছবি বহন করছে। একচিলতে ভাঙাচোরা মাটির বাড়িতে বসবাস। একমাত্র ছেলে বছর সাতাশের প্রশান্ত পূজারীকে নিয়ে জীবন কাটে ছবি দেবীর।

জমি-জায়গা, চাষাবাদ কিছুই নেই। একমাত্র উপার্জনের পথ বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে দিনযাপন। ছবি দেবীর স্বামী মারা গিয়েছেন অনেক আগেই। বর্তমানে মা ও ছেলে  মাটির বাড়িতে কোনওক্রমে দিন কাটান। ছেলে প্রশান্ত ছোট থেকেই মানসিক সমস্যায় জর্জরিত। বিগত ১০ বছর ধরে সঠিক চিকিৎসার অভাবে এখন তিনি সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। একদিকে ছেলের এমন অবস্থা তার উপর পেট চালানোর কোনও পোক্ত সংস্থান নেই। তাই ১০ বছর ধরে বাড়ির উঠানে ছেলে প্রশান্তকে লোহার শিকলে দিয়ে বেঁধে তালাচাবি দিয়ে ভিক্ষে করতে চলে যান মা ছবি পূজারী।

সকালে ছেলের খাওয়াদাওয়া সেরে ছেলেকে এভাবে শিকল দিয়ে বেঁধে বাড়ি বাড়ি ভিক্ষে করতে বেরিয়ে পড়ে মা। আর বাড়ির উঠানে দিনভর শিকল বাঁধা অবস্থায় থাকে ছেলে প্রশান্ত। শৌচকর্ম থেকে যাবতীয় উঠানেই বাঁধা অবস্থায়। সেখানেই পড়ে থাকে ছেলে প্রশান্ত। ভিক্ষে সেরে বাড়ি ফিরে তারপর ছেলের দিকে নজর দেওয়ার সময় পান অসহায় মা ছবি পূজারী। ছবি দেবী থেকে তাঁর প্রতিবেশীদের কথায়,মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রশান্তর ধারেকাছে কেউ যায়না। আর তাঁদের সরকারি সাহায্য বলতে রেশনটুকু। ভগ্নপ্রায় বাড়িতে এভাবেই দিন কাটছে মা ছেলের।

রাজনৈতিক নেতা থেকে প্রশাসনের দ্বারস্থ হয়েও ছেলের চিকিৎসায় সরকারি সহযোগীতার কোনও আশ্বাস মিলেনি বলে অভিযোগ। এখন ভিক্ষের উপার্জন থেকে ছেলের চিকিৎসার ওষুধ থেকে খাবার সবই জোগাড় করতে হয় মা ছবি পূজারীকে। মাথার উপর ভাঙাচোরা একচিলতে বাড়ি তার উপর ছেলের এমন অবস্থা এ বয়সে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে স্বামী হারা মানসিক ভারসাম্যহীন সন্তানের মা ছবি পূজারী। কষ্ট হলেও এভাবেই শিকল বন্দী করে রাখতে হয় ছেলেকে কারণ কখন কোথায় চলে যাবে বা গ্রামেই কারও সঙ্গে যদি কোনও অঘটন ঘটিয়ে ফেলে এই দুঃশ্চিন্তায় তাড়া করে মা ছবি পূজারীকে।

সরকারি আর্থিক সাহায্য মিললে এখনও ছেলে হয়তো সুস্থ হয়ে উঠতে পারে এমনই আশায় রয়েছে ভিক্ষুক মা ছবিদেবী। দীর্ঘ ১০ বছর শিকলবন্দী বাড়িতে পড়ে ছেলে এবং সহায়সম্বলহীন মা ভিক্ষে করে ছেলের ও নিজের দিন গুজরান করছে আর এই ঘটনা নিয়ে নির্বাক স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসন উঠছে প্রশ্ন। যদিও কোনও প্রতিক্রিয়া দিতে না চাইলেও ঘটনা জানার পরই ওই পরিবারের জন্য সমস্ত রকম সহযোগিতার আশ্বাস স্থানীয় ব্লক আধিকারিকের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget