এক্সপ্লোর

Paschim Medinipur: কালবৈশাখীর দাপটে উড়ে গেল মোবাইলের টাওয়ার

West Midnapur: ঝড়েই এদিন বারোভেটিয়া এলাকায় উড়ে যায় মোবাইলের টাওয়ার। বিদ্যুতের তারে সেটি উড়ে গিয়ে পড়ে। যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই এলাকা।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটে উড়ে গেল মোবাইলের টাওয়ার। প্রবল ঝড়ের মধ্যে মোবাইলের টাওয়ারটি উড়ে গিয়ে পড়ে বিদ্যুতের তারে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার খড়গপুর শহরের বারোভেটিয়া এলাকায়।

ঝড়ে উড়ে গেল মোবাইলের টাওয়ার-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur) আছড়ে পড়ে কালবৈশাখী সহ তীব্র ঝড়। আর সেই ঝড়েই এদিন বারোভেটিয়া এলাকায় উড়ে যায় মোবাইলের টাওয়ার। বিদ্যুতের তারে সেটি উড়ে গিয়ে পড়ে। মোবাইলের টাওয়ারটি বিদ্যুতের তারে আছড়ে পড়ায় বিদ্যুতের চারটি খুঁটি ভেঙে যায়। যার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ওই এলাকা। জানা গিয়েছে, ঘটনার জেরে খড়গপুর জামনা রোড বন্ধ রয়েছে। খুব শীঘ্রই মোবাইলের টাওয়ার (Mobile Tower) সরানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন - Pashchim Medinipur: অগ্নি নির্বাপক যন্ত্রের লোহার পাইপ ফেটে বিপদ, জলমগ্ন হাসপাতালের থ্যালাসেমিয়া ওয়ার্ড

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরেরই (Paschim Medinipur) খড়গপুরে (Kharagpur) কালবৈশাখী (Kalbaisakhi) ঝড়ের জেরে মৃত্যু হয়েছে এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী সহ তীব্র ঝড়। আর এই ঝড়ের দাপটে ভেঙ্গে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জানা যাচ্ছে, খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙ্গে তার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ হুই। বছর বত্রিশের এই যুবকের মৃত্যুর ঘটনার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভেঙে পড়া তোরণ সরিয়ে দেয় । পাশাপাশি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget