এক্সপ্লোর

Maoist Attack at Silda Camp: শিলদায় EFR ক্যাম্পে হামলার ঘটনায় দোষীসাব্যস্ত ২৩ জন মাওবাদী ! কবে সাজা ঘোষণা ?

EFR Camp at Silda: ২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে থাকা EFR ক্যাম্পে মাওবাদীরা হামলা চালায়

অমিতাভ রথ ও সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে হামলার ঘটনায় দোষীসাব্যস্ত ২৩ জন মাওবাদী। বুধ ও বৃহস্পতিবার দুই ধাপে দোষীদের সাজা ঘোষণা করা হবে।

কী ঘটেছিল ?

২০১০ সালে ১৫ ফেব্রুয়ারি শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে থাকা EFR ক্যাম্পে মাওবাদীরা হামলা চালায়। গুলি করে, ক্যাম্পে আগুন লাগিয়ে ২৪ জন EFR জওয়ানকে নৃশংসভাবে হত্যা করা হয়। জওয়ানদের পাল্টা প্রতিরোধে ৫ জন মাওবাদী মারা গিয়েছিল। এই ঘটনার পরই EFR ক্যাম্প তুলে দেওয়া হয়েছিল। সেই EFR ক্যাম্পের অদূরে শিলদায় করা হয় রাজ্য পুলিশের স্ট্রাকো ক্যাম্প।

জঙ্গলমহলে মাওবাদী হামলায় এত নৃশংস হত্যালীলা আগে কখনো হয়নি। বিকেল ৫টা নাগাদ এই ক্যাম্পে হামলা চালায় সশস্ত্র মাওবাদীরা। একের পর এক জওয়ানকে নৃসংশভাবে গুলি করে লাগিয়ে দেওয়া হয় আগুন। এই ঘটনায় গুরুতর আহত হন দুই জওয়ান। উদ্ধার হন মোট ৫ জন। লুঠ হয় পুলিশের অস্ত্রশস্ত্র। এর পরেই শুরু হয় পুলিশের তদন্ত।

এই মামলায় মোট ২৪ জন মাওবাদীর নামে অভিযোগ দায়ের হয়। যার মধ্যে সুদীপ চংদার (কাঞ্চন) এর মৃত্যু হয়েছে। এই মামলায় প্রথমে মাও নেতা রঞ্জন মুণ্ডা গ্রেফতার হন। তার পরে একের পর এক মাও নেতা-নেত্রী গ্রেফতার হন। অধরা ছিলেন মাও নেত্রী  সুচিত্রা মাহাত। পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন সুচিত্রা। প্রথমে এই মামলা শুরু হয় ঝাড়গ্রাম আদালতে। পরর্বতীকালে সেই মামলার শুনানি শুরু হয় পশ্চিম মেদিনীপুর আদালতে।

মঙ্গলবার জেলবন্দি ১৪ জন মাওবাদীকে তোলা হয় আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক সালিম সাহির এজলাসে। এছাড়াও বাকি যাঁরা জামিনে মুক্ত রয়েছেন, তাঁদেরও মঙ্গলবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার এই মামলার অভিযুক্ত ২৩ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এখন কী তাঁদের সাজা হয় সেদিকেই তাকিয়ে সব মহল।

প্রসঙ্গত, এক সময় একের পর এক মাওবাদী হামলায় নিত্যদিন উত্তপ্ত থাকত এ রাজ্যের জঙ্গলমহল। অশান্তির জেরে জেরবার হয়ে ওঠে জঙ্গলমহল এলাকার সাধারণ মানুষের জীবন। সেই আতঙ্কের পরিবেশ এখন অনেকটাই কেটেছে। এনিয়ে রাজনৈতিক চর্চাও এখন অনেক কম।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে ২০ শতাংশ ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুজোর আগেই পুজোর বেতন, সঙ্গে ২০ শতাংশ ডিএ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Weather Update Today: কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
কাটছে না নিম্নচাপের প্রভাব, আজও প্রবল বৃষ্টিপাতের জেরে চূড়ান্ত হয়রানি? কী বলছে IMD?
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget