এক্সপ্লোর

Kurmi Movement: দেওয়াল রাজনৈতিক প্রচার বন্ধের ডাক কুড়মি নেতাদের, পাল্টা নিশানা তৃণমূল নেতার

Paschim Medinipur: তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়েছেন কুড়মি সমাজের নেতারা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: কুড়মি সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে তোগ দাগলেন তৃণমূল নেতা অজিত মাইতি। জঙ্গলমহলে রাজনৈতিক প্রচারে দেওয়াল লিখন বন্ধের হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজের নেতারা। তারই পাল্টা হিসেবে কুড়মি নেতাদের নিশানা করলেন অজিত মাইতি। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ জানিয়েছেন কুড়মি সমাজের নেতারা।

তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'কুড়মি ভাইদের নিয়ে যে একটা অত্যন্ত নোংরা খেলা চলছে, আমারা দেখতে পাচ্ছি চতুর্দিকে, কারণ, কুড়মি ভাইদের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ই করেছেন। কিছু স্বঘোষিত কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বুঝিয়ে ... আমার ধারণা বিজেপি তাদের উস্কানি দিয়ে, সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে।' তাদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ করার পক্ষে কুড়মিদের যে দেওয়াল লিখন চলছিল, সেই ঘটনায় কুড়মিদের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটার অজিত মাইতি। তাঁর হুঁশিয়ারি, কোথাও দেওয়াল লিখন বন্ধ হবে না।

বঞ্চনার প্রতিবাদে আগেই রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে কুড়মিরা। বাড়ির দেওয়ালে রাজনৈতিক প্রচারও বন্ধ করতে চান তাঁরা। ভোটের জন্য দেওয়াল দখল বন্ধ করতে দেওয়াল লিখেই হুঁশিয়ারি দিয়েছে কুড়মি সমাজ। কয়েকদিন আগেই যে ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের চ্যাংশোল গ্রামে। শনিবার মেদিনীপুরে এনিয়ে কুড়মি সমাজকে হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা। এই প্রেক্ষিতে কুড়মি সমাজের পাল্টা হুঁশিয়ারি, উস্কানিমূলক মন্তব্যের কারণে কোথাও আশান্ত হলে তার দায় তৃণমূল নেতাকেই নিতে হবে। 
কুড়মি সম্প্রদায়কে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনা, সারনা ধর্মের স্বীকৃতি,  কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার মতো দাবি নিয়ে সাম্প্রতিক অতীতে দফায় দফায় রেল-রাস্তা অবরোধ করেছেন কুড়মিরা। ১১ এপ্রিল নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকও করেন সংগঠনের নেতারা। তাতে সমাধান সূত্র মেলেনি। এই প্রেক্ষাপটে, বঞ্চনার অভিযোগে সমস্ত রাজনৈতিক দলের সংযোগ এড়িয়ে চলা ও তাদের দেওয়ালে রাজনৈতিক প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কুড়মিরা।

তৃণমূলকে পাল্টা নিশানা করতে দেরি করেনি বিরোধীরাও। মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, 'এই মন্তব্য গন্ডগোল লাগানোর চক্রান্ত।' এই আবহেই আবার কুড়মিদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূলের মেদিনীপুর জেলা নেতৃত্ব।

আরও পড়ুন: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
CPM News: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee : অভিষেকের বাড়িতে পুলিশ, হুমকি দেওয়ার অভিযোগে FIR ও হাজিরার নোটিস | ABP Ananda
Baranagar News: আচমকা গেম পার্টনার বদল হতেই কি বরানগরের তরুণীকে খুন?
Prasun Banerjee: কুণাল-প্রসূন কথোপকথন ঘিরে জল্পনা, লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি মামলায় দেশজুড়ে তল্লাশি CBI-এর
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget