এক্সপ্লোর

Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরে ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ

Paschim Medinipur: আক্রান্তের পরিবারের দাবি, এলাকার কয়েকজন বিভিন্ন রোগে ভুগছিলেন। বছর পঞ্চাশের মহিলাকে তাঁদের অসুস্থতার জন্য দায়ী করে ডাইনি অপবাদ দেওয়া হয়। এরপরই বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: ডাইনি অপবাদে আদিবাসী মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গতকাল ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের সাতগেড়িয়া এলাকায়। আক্রান্তের পরিবারের দাবি, এলাকার কয়েকজন বিভিন্ন রোগে ভুগছিলেন। অভিযোগ, বছর পঞ্চাশের মহিলাকে তাঁদের অসুস্থতার জন্য দায়ী করে ডাইনি অপবাদ দেওয়া হয়। এরপরই বাড়িতে চড়াও হয়ে মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম মহিলা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ধরনের ঘটনা আটকাতে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।

একুশ শতকেও কুসংস্কারের দাপট! মাঝেমধ্যেই ডাইনি সন্দেহে মারধর, পরিবারকে একঘরে করে দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই বাঁকুড়ার কেন্দবনি গ্রামে ডাইনি অপবাদে এক আদিবাসী পরিবারকে একঘরে করার অভিযোগ ওঠে মোড়লদের বিরুদ্ধে। হেনস্থা থেকে মুক্তি পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে গরিব আদিবাসী পরিবার।

স্থানীয় সূত্রে খবর, কেন্দবনি গ্রামের বাসিন্দা এক ব্যক্তি প্রতিবেশীদের জানিয়েছিলেন, স্বপ্নাদেশ পেয়ে মনসা পুজোর আয়োজন করেছেন তাঁর স্ত্রী। অভিযোগ, সেই খবর ছড়িয়ে পড়তেই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে পরিবারকে একঘরে করে দেন গ্রামের মোড়লরা। এখানেই শেষ নয়। ওই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখায় তাঁদের দুই আত্মীয়াকেও সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ। জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। সেই টাকা দিতে না পারায় বাসিন্দাদের একাংশ বাড়ি থেকে গৃহপালিত পশু ও জিনিসপত্র লুঠ করে নিয়ে যাচ্ছে বলে থানায় অভিযোগ জানিয়েছেন দুই মহিলা। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের মোড়ল নিমাই হাঁসদা। তাঁর দাবি, ‘মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর কোনও ভিত্তি নেই। আমরা কাউকে কোনও ফতোয়া দিইনি।’

সমাজ থেকে কীভাবে দূর করা যাবে এই অন্ধবিশ্বাস? তা নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করছেন যুক্তিবাদীরা। বাঁকুড়া বিজ্ঞানমঞ্চের সম্পাদক জয়দেব চন্দ্র বলেছেন, ‘পুরোটাই কুসংস্কার। আদিবাসী দলিত পরিবারের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দরকার। আমরাও এলাকায় যাব। সচেতনতা প্রচার করব।’

দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিডিও শুভব্রত চক্রবর্তী। তিনি বলেন, ‘বিষয়টি দেখছি। এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলব যাতে ঠিকঠাক থাকতে পারেন। সেই রকম ব্যবস্থা করব। এমন জিনিস কখনও কাম্য নয়।’

সেরা শিরোনাম

Conch Shell GI Tag: রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
রামায়ণ-মহাভারত ফুটে ওঠে শঙ্খে, GI ট্যাগে নতুন পরিচয় বাঁকুড়ার শিল্পের
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’

ভিডিও

Mahua Moitra: 'আমার আশ্চর্য লাগছে যে, বিজেপি বলছে এটা দৈব বিচার', বারুইপুরে এনকাউন্টার প্রসঙ্গে বললেন মহুয়া মৈত্র
Baruipur Case: ‘ওর মা ভাগ্যশালী, অপরাধীরা দ্রুত শাস্তি পেয়েছে’, বললেন মাটিগাড়ায় নিহত নির্যাতিতার মা
Samik Bhattacharya: 'উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন?', মমতাকে কটাক্ষ শমীকের
Baruipur News:
Mamata Banerjee: মেজাজ হারিয়ে সপাটে একজনকে চড় কষালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ির সামনে হুলস্থুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget