এক্সপ্লোর

Paschim Midnapore News : ভোট ঘোষণার আগেই বামেদের প্রার্থী ঘোষণা পশ্চিম মেদিনীপুরে

CPM Published Candidate List : ৩ পুরসভার একাধিক ওয়ার্ডে কংগ্রেসের সঙ্গে সমঝোতার রাস্তা খুলে রেখেছে সিপিএম

সোমনাথ দাস,  পশ্চিম মেদিনীপুর : ভোট ( Municipal Election) ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর ও ক্ষীরপাই পুরসভায় আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। জেলায় কবে পুরভোট, তার দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। কিন্তু, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই, জেলার ৩ পুরসভায় আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সিপিএম (CPM)। টেক্কা দিল তৃণমূল ও বিজেপিকে। 

সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ( West Midnapore Ghatal) সিপিএমের (CPM)  জেলা সম্পাদক তরুণ রায়ের উপস্থিতিতে ঘোষিত হয় ৩ পুরসভায় সিপিএমের প্রার্থী তালিকা। ঘাটালের ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি, রামজীবনপুর ১১টির মধ্যে ৫টি, এবং ক্ষীরপাই পুরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টি-তে প্রার্থী ঘোষণা করেছে তারা। ২টি পুরসভায় দেখা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে সমঝোতার দরজা খুলে রেখেছে সিপিএম।

বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া বামেরা ( Left) কলকাতা পুরসভার ভোটে ভাল লড়াই দিয়েছে। কংগ্রেস জিতেছে ২টি আসনে। আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ও বিধাননগরেও টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই দুই দল! যদিও, পুর-নির্বাচনে সিপিএম বা কংগ্রেসকে কোনও ফ্যাক্টর বলেই ধরতে নারাজ তৃণমূল এবং বিজেপি!

আরও পড়ুন :

' ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে' নিউটাউনের পর্ন ভিডিও শ্যুট ! পুলিশের দ্বারস্থ যুবক

সিপিএমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওদের প্রার্থী তালিকা নিয়ে কী আসে যায়, নেতৃত্ব বললেই প্রার্থী ঘোষণা হবে, জানালেন  বিজেপি বিধায়ক শীতল কপাট । অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজিও দাবি করলেন,  ' প্রার্থী আগে থেকে ঘোষণা কী হবে? আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত ' 

একসময় ঘাটাল লোকসভা ও বিধানসভা এলাকায় শক্ত জমি ছিল বামেদের। বিভিন্ন পুরসভায় প্রভাব ছিল কংগ্রেসেরও। কিন্তু সেসব এখন অতীত। ২০১১-তে তৃণমূলের উত্থান। মাঝে ১০ বছর পার। এলাকায় প্রভাব বেড়েছে বিজেপির। দুই ফুলের লড়াইয়ের মাঝে হাত ও কাস্তে-হাতুড়ি কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাই দেখার।

 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget