এক্সপ্লোর

Bus Accident News: চলন্ত সরকারি বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা যাত্রীদের

Chanditala News: চলন্ত সরকারি বাসের চাকা খুলে গিয়ে পড়ল রাস্তার পাশে থাকা পুকুরে। চালকের বুদ্ধির জোরে প্রাণ বেঁচেছে ওই বাসে থাকা যাত্রীদের। বৃহস্পতিবা দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চণ্ডীতলার কলাছড়ায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, চণ্ডীতলা: রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা চলন্ত একটি সরকারি বাসের চাকা খুলে গিয়ে পড়ল পুকুরে (Bus Accident)। বাসের চালকের বুদ্ধির জোরে বড় কোনও ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি প্রাণে বাঁচলেন যাত্রীরা। দুর্ঘটনাটি ঘটেছে হুগলি (Hooghly) জেলার চণ্ডীতলার (Chanditala) কলাছড়া এলাকার অহল্যা বাই রোডে।

আরও পড়ুন: Nishikant Dubey: 'হিন্দুদের অস্তিত্ব সঙ্কটে', বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন BJP সাংসদ

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের একটি বাস যাত্রীবোঝাই অবস্থায় হুগলি জেলার আরামবাগ ডিপো থেকে কলকাতার ধর্মতলায় যাচ্ছিল। চণ্ডীতলার কলাছড়া এলাকায় অহল্যা বাই রোড দিয়ে যাওয়ার সময় আচমকা বাসের সামনের ডানদিকের চাকা খুলে বেরিয়ে যায়। তারপর গিয়ে পড়ে রাস্তার পাশের একটি পুকুরে। আচমকা চলন্ত অবস্থায় এভাবে চাকা খুলে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওই অবস্থাতেই কিছুটা দূর নিয়ে গিয়ে চালক বাসটি দাঁড় করিয়ে দেন। ফলে কারও কোনও চোট লাগেনি।

আরও পড়ুন: Sevoke-Rangpo Railway Project Death: সেবক-রংপো রেল প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে মেশিন চাপা পড়ে মৃত শ্রমিক

এপ্রসঙ্গে ওই বাসের চালক শেখ শাহাবুদ্দিন বলেন, আরামবাগ থেকে বাসটি ছাড়ার পরে সোদপুরের কাছে আসতেই চাকা থেকে আওয়াজ হচ্ছিল। শিয়াখালাতেও একই আওয়াজ হয়। ফলে বাস থামিয়ে একবার দেখাও হয়। তারপর আবার বাসটি চলতে থাকে। গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার। কিছু যাওয়ার পরেই আচমকা সামনের চাকা খুলে বেরিয়ে যায়। আস্তে আস্তে বাসটি ডানদিকে হেলে পড়ে। ওই অবস্থায় ব্রেক কষলে বাসটি উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই যাত্রীদের সুরক্ষার কথা ভেবে একটা চাকা ছাড়াই ওই অবস্থাতে বাসটি কিছুদূর নিয়ে যাই। তারপর গতি কমিয়ে বাসটি দাঁড় করিয়ে দিই। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ধরনের দুর্ঘটনা বলে মনে হয়।


Bus Accident News: চলন্ত সরকারি বাসের চাকা খুলে পুকুরে, চালকের বুদ্ধিতে প্রাণরক্ষা যাত্রীদের

ওই সরকারি বাসের যাত্রী উৎপল দত্ত ও কৃষ্ণেন্দু চক্রবর্তীরা বলেন, চালকের উপস্থিত বুদ্ধিতে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। এই ঘটনা থেকে সরকারি বাসে রক্ষণাবেক্ষণের যে অভাব রয়েছে তা স্পষ্ট।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bankura Anganwadi Agitation: খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের, উত্তেজনা বাঁকুড়ায়

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget