এক্সপ্লোর

Gangasagar News: পুজোর মুখে নদী বাঁধে ধস, আতঙ্কে গঙ্গাসাগরবাসী

Gangasagar: কুশতলার বাঁধে ধস নামায় চিন্তায় পড়েছেন ওই এলাকার মানুষ। বাঁধ ধসে সমু্দ্রের নোনা জল ঢুকে ক্ষতি করেছে ফসলের।

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: পুজো শুরুর মুখে আবারও নদী বাঁধে বড়সড় ধস নামায় আতঙ্কের প্রহর গুনছে গঙ্গাসাগরবাসী (Gangasagar News)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়াকুমার রায়। তড়িঘড়ি শুরু হয়েছে বাঁধ মেরামতির কাজও।

আরও পড়ুন: Kakdwip Kachuberia Vessel Service: দাবি মতো বোনাস না মেলায় কর্মবিরতি কাকদ্বীপ-কচুবেড়িয়ার ভেসেল কর্মীদের, ভোগান্তিতে যাত্রীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আচমকা দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কুশতলায় হুগলি নদীর বাঁধে ২০০ মিটার ধস নিয়ে নেমে যায়। যার জেরেই আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষজন। গত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টির ফলে মাটির তৈরি নদী বাঁধ দুর্বল হয়ে পড়েছিল। যার ফলেই এই নদী বাঁধে ধস নেমেছে বলে মনে করছেন এলাকার মানুষজন। এদিকে বেলা বাড়ার পর  জোয়ারের জল ঢুকতে শুরু করেছে নদী বাঁধে তৈরি হওয়া ফাটল দিয়ে। 

আরও পড়ুন: Jaynagar News: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত, পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের

সমুদ্রের নোনা জলে ধানের জমি ও পানের বরজ সবকিছুই নদীর জলের তলায় চলে যেতে বসেছে। ইতিমধ্যেই এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্সের কর্মীরা। অন্যদিকে মাটি কেটে নদী বাঁধ মেরামতের চেষ্টা চালানো হচ্ছে। 

আরও পড়ুন: Kakdwip Kachuberia Vessel Service: দাবি মতো বোনাস না মেলায় কর্মবিরতি কাকদ্বীপ-কচুবেড়িয়ার ভেসেল কর্মীদের, ভোগান্তিতে যাত্রীরা

প্রসঙ্গত উল্লেখ্য, কুশতলা এলাকায় প্রায় এক হাজারেরও বেশি পরিবার বসবাস করে। পুজোর মুখে এইভাবে নোনা জল ঢুকে ধান চাষের জমি থেকে পানের বরজ নষ্ট হয়ে গেলে চরম ক্ষতির মুখে পড়বে ওই এলাকার মানুষজন। তারই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাঁদের। এর মধ্যে নতুন করে বৃষ্টির পূর্বাভাস থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষরা। কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করে চাষের ফসল রক্ষা করবে সেই চিন্তা নিয়েই এখন চিন্তায় রয়েছেন তাঁরা। ফের বৃষ্টি হলে কী হবে সেই চিন্তায় এখন দিন কাটছে তাঁদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Jaynagar Case: 'তদন্ত পরে হতো, ৩ মিনিটের রাস্তা, পুলিশ গেলে মেয়েটা বেঁচে যেত', CBI তদন্ত চাইছেন জয়নগরের নির্যাতিতার পরিবার

 

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget