এক্সপ্লোর

ফের লাফ পেট্রোল-ডিজেলের দামে ! কোথায় দাম সবথেকে বেশি, কোথায় কম?

Petrol - Diesel Prices Hike : শুক্রবারই পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফলে দেশের একাধিক মেট্রো সিটিতে জ্বালানির দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।

কলকাতা : আবারও ধাক্কা জ্বালানির দামে। মঙ্গলবার দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বড় বৃদ্ধি। তেল সংস্থাগুলির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে প্রায় ৯১ পয়সা এবং পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৮৭ পয়সা। এর আগে গত শুক্রবারই পেট্রোল ও ডিজেলের দাম এক ধাক্কায় ৩ টাকা বৃদ্ধি করা হয়েছিল। ফলে দেশের একাধিক মেট্রো সিটিতে জ্বালানির দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। বিশ্ব বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই আবহে, পেট্রোল-ডিজেলের দাম যে বাড়তে পারে, ৫ রাজ্যে বিধানসভা ভোট শেষ হওয়ার পর থেকেই তার ইঙ্গিত মিলছিল। সম্প্রতি একাধিক সভা থেকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও তীব্র হল। এর ফলে বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে। 

কলকাতায় কত দাম?

নতুন দামের পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ১০৯ টাকা ৭০ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।

দেশের বিভিন্ন শহরে পেট্রোলের দাম 

দিল্লি – ৯৮.৬৪ টাকা
কলকাতা – ১০৯.৭০ টাকা
মুম্বই – ১০৭.৫৯ টাকা
চেন্নাই – ১০৪.৪৬ টাকা
বেঙ্গালুরু – ১০৭.১২ টাকা
হায়দরাবাদ – ১১১.৮৮ টাকা

ডিজেলের নতুন দাম 

দিল্লি – ৯১.৫৮ টাকা
কলকাতা – ৯৬.০৭ টাকা
মুম্বই – ৯৪.০৮ টাকা
চেন্নাই – ৯৬.১১ টাকা
বেঙ্গালুরু – ৯৫.০৪ টাকা

কেন বাড়ছে জ্বালানির দাম?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখনও অস্থির। বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ এলাকায় স্বাভাবিক অবস্থা ফেরেনি। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতের মতো আমদানিনির্ভর দেশের ক্ষেত্রে এর সরাসরি প্রভাব পড়ছে জ্বালানি খরচে। যদিও সরকারের দাবি, দেশে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত রয়েছে এবং রিফাইনারিগুলিও স্বাভাবিকভাবে কাজ করছে।

২০২২-এর পর বড় পরিবর্তন

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলের পর থেকে দেশে খুচরো জ্বালানির দামে বড় কোনও পরিবর্তন হয়নি। শুধুমাত্র ২০২৪ সালের মার্চ মাসে লোকসভা ভোটের আগে কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দামে লিটার প্রতি ২ টাকা কমিয়েছিল। তবে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ফলে সেই স্বস্তি অনেকটাই ফিকে হয়ে গেল বলেই মনে করছে সাধারণ মানুষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget