এক্সপ্লোর

Modi On Vande Mataram : সংসদে প্রধানমন্ত্রীর মুখে ‘বঙ্কিমদা’, 'অন্তত বাবু বলুন’ আপত্তি তুলে বললেন সৌগত, মোদির জবাব ...

“আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি, তাই না? নাকি এতেও আপনার আপত্তি আছে?” কাকে বললেন মোদি?

নয়াদিল্লি : ‘বন্দে মাতরম’-এর উপর লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে সোমবার ১০ ঘণ্টা বরাদ্দ রাখা হয়েছে আলোচনার জন্য। ভারতের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন, তাতে বাংলার অবদান নিয়ে কথা বলতে গিয়ে  প্রধানমন্ত্রী ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেন। এরপরই তা নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদরা। মোদির কথার মাঝেই আপত্তি তোলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি সরাসরি বলেন, ‘বঙ্কিমদা বলছেন কেন? অন্তত বাবু বলুন’। কয়েকবার বলার পর সৌগত রায়ের কথা শুনে থামেন প্রধানমন্ত্রী। বলেন, “আমি আপনাকে দাদা বলে ডাকতে পারি, তাই না? নাকি এতেও আপনার আপত্তি আছে?” কিছুটা মজা করার সুরেই জবাব দেন প্রধানমন্ত্রী। সৌগত রায়কে বলেন, তিনি তাঁর ভাবনার সম্মান করেন। প্রধানমন্ত্রী তারপর  ‘বঙ্কিমবাবু’ বলে উল্লেখ করেন। এই ‘বঙ্কিমদা’ প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর উদ্দেশে আক্রমণ শানান সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। 

প্রধানমন্ত্রী মোদি বলেন, ১৯০৫ সালে যখন ব্রিটিশরা বাংলা ভাগ করার কথা ঘোষণা করে, তখন বন্দে মাতরম এক ঐক্যের মন্ত্রে পরিণত হয়। প্রধানমন্ত্রী বলেন, "ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে ১৮৫৭ সালের পর, এখানে থাকা তাদের জন্য কঠিন... তারা জানত ভারত ভাগ না করা পর্যন্ত , এখানে শাসন কায়েম রাখা সম্ভব নয়... তারা এই জন্যই বাংলাকে তাদের পরীক্ষাগারে পরিণত করেছিল... বাংলার বৌদ্ধিক শক্তি সেই সময় সমগ্র দেশকে পরিচালিত এবং অনুপ্রাণিত করেছিল। ব্রিটিশরা ভালো করেই বুঝতে পেরেছিল যে বাংলার শক্তিই ভারতের শক্তির কেন্দ্রবিন্দু। এই কারণেই তারা প্রথমে বাংলাকে বিভক্ত করার জন্য কাজ করেছিল। তারা বিশ্বাস করত যে যদি বাংলা ভেঙে যায়, তাহলে জাতিও ভেঙে যাবে," বলেন প্রধানমন্ত্রী। 

প্রধানমন্ত্রী আরও বলেন, "১৯০৫ সালে যখন ব্রিটিশরা বাংলা ভাগের সিদ্ধান্ত নেয়, তখন বন্দে মাতরম পাথরের মতো দাঁড়িয়ে ছিল। এই স্লোগান ওঠে বাংলার অলি-গলি থেকে। ব্রিটিশরা বঙ্গভঙ্গের মাধ্যমে ভারতকে দুর্বল করার পথ বেছে নিয়েছিল, কিন্তু বন্দে মাতরম ব্রিটিশদের জন্য একটি চ্যালেঞ্জ এবং জাতির জন্য শক্তি হয়ে ওঠে"। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget