এক্সপ্লোর

PM Narendra Modi: পাখির চোখ লোকসভা নির্বাচন, ফের বঙ্গে প্রধানমন্ত্রী, দিনভর কী কর্মসূচি?

Loksabha Election 2024: বিজেপি সূত্রের খবর, শনিবার বিকেল ৩টেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

শিবাশিস মৌলিক, শিলিগুড়ি: আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পরে আজ শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কাওয়াখালিতে রাজনৈতিক সভা করবেন তিনি। তার শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে।

শিলিগুড়িতে প্রধানমন্ত্রী: দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গে মোদি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সমাবেশ। তার ঠিক ২৪ ঘণ্টা আগে, ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এবার তাঁর সভা বিজেপির জেতা আসন দার্জিলিঙে। বিজেপি সূত্রের খবর, শনিবার বিকেল ৩টেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। এদিন শিলিগুড়ির কাওয়াখালিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার কথা আছে তাঁর। এর মধ্যে সিকিমের রেলপথ প্রকল্প, বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণ-সহ কয়েক হাজার কোটি টাকার প্রকল্প রয়েছে বলে সূত্রের খবর।   

লোকসভা ভোটের (Loksabha Election 2024) নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগেই বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। এই তালিকায়, বাংলার ২০টি আসন রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, এই তালিকায় নেই দার্জিলিঙের নাম। অথচ দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০০৯ সাল থেকে বিজেপিরই দখলে। যদিও এবার পাহাড়ের রাজনৈতিক অঙ্ক অনেকটাই বদলে গেছে। ২০০৯ সালে গোর্খাল্যান্ড আন্দোলনের প্রেক্ষাপটে প্রথমবার বিজেপির প্রার্থী যশবন্ত সিংহ-কে লোকসভায় পাঠিয়েছিলেন পাহাড়ের মানুষ। বিমল গুরুংয়ের দল গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন ছিল বিজেপির সঙ্গে।

তবে গত ১৫ বছরে তিস্তা দিয়ে অনেক জল বয়ে গেছে। রং বদলেছে পাহাড়ের রাজনীতিও। তবে এতবছরেও দার্জিলিং আসন অধরাই থেকেছে তৃণমূলের কাছে। এবার কী হবে?  ইতিমধ্যেই GTA-র প্রাক্তন চেয়ারম্যান বিনয় তামাঙ্গ যোগ দিয়েছেন কংগ্রেসে। দার্জিলিঙের আরেক বড় নেতা, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-ও রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি কংগ্রেসের পাশেই রয়েছেন। বাংলায় বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ফর্মুলা বিশ বাঁও জলে। ফলে এই কেন্দ্রে আলাদা লড়বে তৃণমূল। সেক্ষেত্রে দার্জিলিং আসনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে বিজেপিকে, ত্রিমুখী লড়াইয়ে নামতে হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: নজরে নির্বাচন, প্রার্থী হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু

সেরা শিরোনাম

Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget