এক্সপ্লোর

Nadia News: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মর্মান্তিক পরিণতি ছাত্রের

Student Death News: বাংলা বছরের প্রথম দিনই নবদ্বীপে ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে বিপত্তি। ডুবে মৃত্যু দ্বাদশ শ্রেণীর ছাত্রের। এখনও নিখোঁজ আরও এক ছাত্র। বছরের প্রথম দিন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নবদ্বীপে। 

স্নান করতে গিয়ে বিপত্তি: বাংলা বছরের প্রথম দিনই নবদ্বীপে ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে মৃত্যু হল এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নয়নতারা ঘাটে। ঘটনায় নিখোঁজ আরও একজন। নিখোঁজের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, সকালে ফুটবল খেলার পর ৫ বন্ধু মিলে ভাগীরথী নদীতে স্নান করতে যায়। এদের মধ্যে চার বন্ধু নদীতে স্নান করতে নামলে দুজন তলিয়ে যায়। অপর দুই বন্ধু তাদের বাঁচাতে চেষ্টা করলেও, তারা ব্যর্থ হয়।

ঠিক এক সপ্তাহের মধ্যে ফের ডুবে মৃত্যুর ঘটনা। কলকাতার আহিরিটোলা ঘাটের পর এবার নবদ্বীপের নয়নতারা ঘাট। এদিন দুই পড়ুয়ারে উদ্ধার করতে খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানা থেকে বিপর্যয় মোকাবিলা দফতর খবর দেওয়া হয়। তারা এসে তল্লাশি এক পড়ুয়ার দেহ উদ্ধার করে। তাকে নবদ্বীপের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্য আরেক  নিখোঁজ ছাত্রকে খুঁজতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

গত রবিবার প্রতিমা বিসর্জন দিতে এসে আহিরিটোলা ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যু হয় দুই যুবকের। মৃত সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিশাল বিশ্বাসের বাড়ি পুরুলিয়া শহরের নাপিত পাড়ায়। পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, ২৫-২৬ বছরের দুই যুবক দমদমে থাকতেন। রাত ৩টে নাগাদ চার বন্ধু মিলে প্রতিমা বিসর্জন দিতে আসেন। একজন পা পিছলে জলে পড়ে গিয়েছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে তলিয়ে যান আরেকজন। কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এরপর গত রবিবার ভোরে গঙ্গায় ডুবুরি নামানো হয়। একজনকে আহিরিটোলা ঘাট এবং আরেকজনকে কিছুটা দূরে ভূতনাথ ঘাট থেকে উদ্ধার করা হয়। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: South 24 Parganas: একশো দিনের কাজের টাকা থেকে কাটমানি! এবার অভিযোগ কুলপিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget