এক্সপ্লোর

Arjun Singh: 'অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে' অর্জুনের নিশানায় কে?

Arjun Singh On Law and Order: 'আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, তাদের রক্ষা করতে হবে।' মন্তব্য তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।

কলকাতা: মদনের (Madan Mitra) পর অর্জুন (Arjun Singh), আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিশানা পুলিশ-প্রশাসনকে। 'অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে। মদনদা জনপ্রতিনিধি হিসেবে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন। যার অপরাধ দমন করার কথা, সে যদি না করে, তাহলে কে করবে। আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, তাদের রক্ষা করতে হবে।'মন্তব্য তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের।

শুক্রবার এক রোগীকে ICU-তে ভর্তি করানো নিয়ে, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন মদন মিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালগুলিতে যুগ যুগ ধরে চলে আসা দালালচক্রে মদত দিচ্ছে কারা? দালালদের মাথায় হাত আছে কোন প্রভাবশালীদের? এই প্রেক্ষাপটে এদিন তদন্তের দাবি তুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর এবার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন সাংসদ অর্জুন সিংহ। কামারহাটির বিধায়কের পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের সাংসদ।

এদিন মদন মিত্র বলেন, “প্রত্যেক হাসপাতালে, প্রতিটা জায়গায় যারা এদের সাহস দিচ্ছে, বলছে আমরা আছি, আমরা ভর্তি করে দেব। এরা কারা? দালালের পিছনে কারা রয়েছে, তদন্ত হোক প্রতি জায়গায়। প্রতি হাসপাতালে একটা করে দালালবাজি রোখার জন্য একটা স্পেশাল পাওয়ারফুল কোর কমিটি হোক।’’ কার্যত মদনের সুরে সুর মিলিয়ে একই কথা বললেন তৃণমূল নেতা ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ।  তিনি বলেন, 'অপরাধ বাড়লে সরাসরি প্রভাব পড়ে জনপ্রতিনিধিদের উপর। আইনশৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ, তাদের রক্ষা করতে হবে।'           

এদিকে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজের পর এবার এনআরএস হাসপাতালে দালালচক্রের পর্দাফাঁস। দুই দালালকে গ্রেফতার করেছে লালবাজারের গুন্ডাদমন শাখা। পুলিশ সূত্রে খবর, রোগী ভর্তির নামে এনআরএসে অ্যাডমিশন র‍্যাকেট চালাচ্ছিল দালালরা। গতকাল এসএসকেএম, এনআরএস-সহ কলকাতার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অভিযান চালায় পুুলিশ। এনআরএস থেকে হাতেনাতে পাকড়াও করে দুই দালালকে। ধৃত গৌতম সরকার নদিয়ার রানাঘাটের বাসিন্দা, নারকেলডাঙার ক্যানাল ওয়েস্ট রোডে বাড়ি অপর ধৃত বিলাস সিং ওরফে বান্টির। রোগীর পরিবারের অভিযোগ, এসএসকেএমে ভর্তি করে দেবে বলে ১৫ হাজার টাকা চায় দালালরা। দিতে না পারায়, এনআরএসে ২ হাজার টাকা দিলেই ভর্তি হয়ে যাবে বলা হয়।   

আরও পড়ুন: South Dinajpur: মাছ ধরে ফেরার পথে বিপত্তি, বজ্রপাতে মৃত্যু দুই ভাইয়ের

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর, ২৭ তারিখের ঘটনার তদন্তে গোয়েন্দা দফতরের আধিকারিকরা
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর, ২৭ তারিখের ঘটনার তদন্তে গোয়েন্দা দফতরের আধিকারিকরা
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর, কী কারণে?
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে গোয়েন্দা দফতর, কী কারণে?
Howrah News: 'ঘুষ' নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার রেজিস্ট্রি অফিসের আধিকারিক
ঘুষ' নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার রেজিস্ট্রি অফিসের আধিকারিক
Tulu Mondal: বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা
বেপাত্তা টুলু মণ্ডল, বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের গাড়িতে এবার মিলল বিদেশি মুদ্রা

ভিডিও

Jobseekers Protest: ফের চাকরির দাবিতে পথে, শিয়ালদায় জমায়েত পুলিশের চাকরিপ্রার্থীদের
Derek O'Brien: ই মেল করে হাজিরার জন্য সময় চাইলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Derek O'Brien : ক্যামাক স্ট্রিট কাণ্ডে ইমেইল পাঠিয়ে হাজিরার জন্য আরও সময় চাইলেন ডেরেক
Supreme Court On SSC: বাড়ল যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ, আগামী বছরের ৩১ মে পর্যন্ত চাকরি বহাল
Supreme Court: আগামী বছরের ৩১ মে পর্যন্ত যোগ্য শিক্ষকদের চাকরি বহাল, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Presidency Jail Kolkata: আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
আফতাব আনসারির সেলে মিলল মোবাইল, জেলে বসে কার সঙ্গে যোগাযোগ করছিল কুখ্যাত জঙ্গি?
SIR Forms Recovered: জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
জেরক্সের দোকানে ৩৪০০ অরিজিনাল SIR ফর্ম, ফোটোকপি করাতে দিয়েছিলেন বিজেপি নেতা? উত্তেজনা নবী মুম্বইয়ে
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
'ভয় দেখানো, হুমকি, জোর করে থানা বন্ধ', বিজেপি নেতাকে সাময়িক বরখাস্ত করল বিজেপি
Heavy Rainfall: সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তাহান্তে বৃষ্টির দাপট, উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
Abhishek Banerjee : 'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
'বিশ্বাসঘাতক'দের দলে ফেরানো হবে না, হুঙ্কার অভিষেকের, 'গদ্দার' আক্রমণের জবাবে যা বললেন ফিরহাদ
SIP: মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
মাসে মাত্র হাজার টাকা বাড়তি বিনিয়োগ, দীর্ঘমেয়াদে সম্পদের পরিমাণে আসতে পারে প্রায় ২০ লক্ষের ফারাক
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Embed widget