এক্সপ্লোর

Cyclone Fengal In Bay of Bengal : ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, কবে-কোথায় আছড়ে পড়তে পারে Fengal ? বঙ্গে কি প্রভাব পড়বে

Cyclone Dana : এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় 'দানা'-র প্রকোপই দেখা গেছে। কিন্তু, এবার এল নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। 

কলকাতা : রাজ্যে থাবা বসাতে শুরু করেছে শীত। দেশজুড়েই শীতের আমেজ। একাধিক রাজ্যে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চলতি মরসুমেই আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা দিল IMD। 

উত্তর-পূর্ব মৌসুমির মরসুম চলাকালীন সক্রিয় হয়ে ওঠে ভারত মহাসাগর। নভেম্বর মাস নাগাদ ঝোড়ো-কার্যকলাপ বাড়তে থাকে। যদিও এ বছর এখনও পর্যন্ত তুলনামূলকভাবে শান্ত রয়েছে পরিস্থিতি। এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় 'দানা'-র প্রকোপই দেখা গেছে। কিন্তু, এবার এল নতুন ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা। 

ঘূর্ণিঝড় Fengal -

বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন ঘূর্ণিঝড় । এমনই পূর্বাভাস দিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে আন্দামান সমুদ্রে নতুন একটি সাইক্লোন আসতে পারে। নভেম্বরের ২১ তারিখেই এর উৎপত্তি। তবে, এর তীব্রতা বাড়বে ২২ ও ২৩ নভেম্বর। 

যদি এটি ঝড়ে পরিণত হয়, তাহলে এটি মরসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে। সদস্য দেশগুলির এই ঘূর্ণিঝড়ের নামকরণের পরিপ্রেক্ষিতে, এর নাম হতে চলেছে 'ফিনজল' বা মতান্তরে 'ফিঞ্জল' (Fengal)। এর নামকরণ প্রস্তাব করেছে সৌদি আরব।

ধ্বংসলীলা চলতে পারে শ্রীলঙ্কায়

IMD-র পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ শক্তি বাড়িয়ে পশ্চিমের দিকে অগ্রসর হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকেও। পরবর্তীকালে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ ও ২৭ নভেম্বর এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে উত্তর শ্রীলঙ্কায়। যদিও IMD বলছে এখনই এব্যাপারে সুনির্দিষ্ট করে বলা সম্ভব হবে না। কতটা তীব্র হতে পারে তাও এখনও স্পষ্ট নয়। আগামী দিনে আবহাওয়ার গতি-প্রকৃতি কোন দিকে এগোচ্ছে তার উপর সবকিছু নির্ভর করছে। তখনই বোঝা যাবে, এটি পূর্ণাঙ্গ ঝড়ে পরিণত হতে চলেছে কি না।

প্রসঙ্গত, নভেম্বর মাস নাগাদ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব পড়ে উত্তর অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে । এই পথে মাঝেমধ্যে পড়ে যায় বাংলাদেশ।

সম্প্রতি আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'দানা'। নাম তার 'দানা'। যার অর্থ মূল্য়বান মুক্ত। কিন্তু কাজের দিক থেকে সে ক্ষতিকারক! ঘূর্ণিঝড় 'দানা'র কারণে জেলার পর জেলায় চাষের ব্য়াপক ক্ষতি হয়েছে। কার্যত বিপর্যয় নেমে এসেছে চাষিদের উপর। তবে ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব বাংলায় তেমনভাবে না পড়লেও বিদ্যুতের তার আর রাস্তায় জমা জলে মরণ-ফাঁদ তৈরি হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget