এক্সপ্লোর

Job Seekers Agitation: রাজনৈতিক ব্যক্তিত্বদের আন্দোলনমঞ্চে প্রবেশ নিষেধ, সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের

Kolkata News: রাজনীতিকরা নিজেদের স্বার্থে তাঁদের আন্দোলন মঞ্চকে ব্যবহার করে আর ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীরা।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) গ্রুপ সি (Group C) ও ডি (Group D) চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। এবার কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকেই আন্দোলন মঞ্চে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। রাজনীতিকরা নিজেদের স্বার্থে তাঁদের আন্দোলন মঞ্চকে ব্যবহার করে আর ফিরেও তাকাচ্ছেন না বলে অভিযোগ আন্দোলনকারীরা। তাঁদের সমর্থন জানিয়েছেন ২০১৪ -র টেট চাকরিপ্রার্থী আন্দোলনকারীরাও। 

চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত: উৎসব-পার্বণ, শীত-বৃষ্টিতে রাস্তায় দেড়শটা দিন। চাকরির দাবিতে সেই পথের ধূলোতেই বসে আছেন চাকরিপ্রার্থীরা।আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিতে বিভিন্ন সংগঠন ও বিরোধী দলের নেতারা ধর্নামঞ্চে গেছেন। সরকারের তরফে আশ্বাস দিয়েছেন শাসকদলের নেতারাও। কিন্তু, রাজনীতিবিদদের শুকনো আশ্বাস, প্রতিশ্রুতি আর তাঁদের চাই না, এবার তা সাফ জানালেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। জানালেন মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রবেশ নিষেধ।

আন্দোলনকারী চাকরিপ্রার্থী বিশ্বজিৎ পণ্ডিত বলেন, “প্রথমত এই রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের রাজনৈতিক ফায়দা নেওয়ার সুবিধার্থে সবসময় তাঁরা কথাবার্তা বলে আসছে অযোগ্যদের নিয়ে। কিন্তু যোগ্যদের কীভাবে নিয়োগ করা হবে? বা আমরা যে বঞ্চিত, আমরা যে আজ পথে-রাস্তায় বসে আছি। যোগ্যদের নিয়ে কেউ সেভাবে কিছু বলছে না। অযোগ্যদের কী হবে? কীভাবে বাদ দেওয়া হবে? অযোগ্য কত আছে? এভাবেই চলছে। আমরা মঞ্চের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যে আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রবেশ নিষেধ।’’

১৫০ দিনে যখন এই বার্তা দিচ্ছেন এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। তখন, তাঁদের বক্তব্যকে সমর্থন করেছেন পাশেই আন্দোলন চালিয়ে যাওয়া ২০১৪-র টেট পাস করা নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরাও। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেন, “আমরা সহমত। বেকারত্বের জ্বালায় ভুগছি। দিদি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এবার চাই কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রবেশ নয়, আমরা অরাজনৈতিক, এবার প্রতিশ্রুতি পালনের চেষ্টা করুন।’’ এর আগে, বিরোধী নেতাদের আন্দোলন মঞ্চে যাওয়ার প্রেক্ষাপটেই শাসকদলের নেতাদের একাংশ এই আন্দোলনের নেপথ্যে বিরোধীদের ইন্ধনের অভিযোগ তুলছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, “এই যদি কারও লক্ষ্য হয়ে থাকে, তাহলে আমি চাকরিপ্রার্থীদের বলব, যে এই বছরে আপনাদের নিজেদেরকে সংকল্প নিতে হবে, যে আপনারা সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।’’

আরও পড়ুন: Whooping Cough: ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নিয়ে হাসপাতালে একাধিক, ফিরছে হুপিং কাশি? উদ্বিগ্ন চিকিৎসকরা

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget