এক্সপ্লোর

Alipurduar: যাত্রীবাহী বিমান পরিষেবা চালু নিয়ে রাজনৈতিক তরজা শুরু আলিপুরদুয়ারে

Alipurduar News: আলিপুরদুয়ারের হাসিমারায় যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর দাবি ঘিরে তরজায় জড়াল বিজেপি আর তৃণমূল। এর মধ্যে হাসিমারায় যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর উদ্যোগ কতটা এগোয়, সেটাই দেখার। 

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: যাত্রীবাহী বিমান পরিষেবা চালু নিয়ে আলিপুরদুয়ারে (Alipurduar) জোর রাজনৈতিক তরজা (Political Tussle)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার দাবি, হাসিমারায় (Hashimara) যাত্রীবাহী বিমানবন্দর তৈরির আর্জি জানিয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। তার প্রেক্ষিতে রাজ্যর কাছে জমি চাওয়া হয়েছে। যদিও সে কথা মানতে নারাজ তৃণমূল (TMC)। 

বিমান পরিষেবা-তরজা

আলিপুরদুয়ারের হাসিমারায় যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর দাবি ঘিরে তরজায় জড়াল বিজেপি আর তৃণমূল। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় অনগ্রসর কল্যাণ প্রতিমন্ত্রী জন বার্লার দাবি, হাসিমারা থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর আর্জি জানিয়ে গত ১৬ জুন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে চিঠি দিয়েছিলেন তিনি। 

বার্লার দাবি, তার প্রেক্ষিতে তাঁকে চিঠি দিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী। চিঠিতে লেখা রয়েছে, 'এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হাসিমারা বিমানবন্দরের সিভিল এনক্লেভের উন্নয়নের জন্য ইতিমধ্যেই প্রায় ৩৮ একর জমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে চেয়েছে যাতে এ-৩২০ এয়ারক্রাফট নামতে পারে। হাসিমারাকে আঞ্চলিক বিমান পরিষেবা প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে চিঠিতে।'

গোটা ঘটনায় শুরু রাজনৈতিক তরজা

আর এই চিঠি নিয়েই প্রশ্ন তুলেছে আলিপুরদুয়ার জেলা তৃণমূল। তৃণমূল নেতা ও চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, 'বার্লা কিছুদিন আগে বলেছিলেন মেডিক্যাল কলেজের জন্য জমি খুঁজছেন। যেদিন বললাম জমি প্রস্তুত, সেদিন থেকে সাংসদ মন্ত্রী নিরুদ্দেশ। এখন বলছেন হাসিমারাতে যাত্রীবাহী বিমান নামাবেন। যার চিঠি এল জন বার্লার কাছে। রাজ্য সরকার জানে না, নবান্ন জানে না। রাজনৈতিক ভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা।'

আরও পড়ুন: Purba Medinipur: প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে তত্ত্বতালাশ, উপভোক্তাদের বাড়ি ঘুরে দেখলেন কেন্দ্রীয় অফিসাররা

বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পাল্টা দাবি, 'সৌরভদাকে বলতে চাই, মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে ফলে তর্ক-বিতর্ক না করে কেন আমরা মানুষের পাশে দাঁড়াব না। চলো না দুই ভাই মিলে যদি এয়ারপোর্ট করা যায় তাহলে মানুষ এর সুবিধা পাবে। পর্যটনের বিকাশ হবে। যোগাযোগ ব্যবস্থা মসৃণ হবে। কেন একে অপরের হাত ধরব না।'

এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে হাসিমারায় যাত্রীবাহী বিমান পরিষেবা চালুর উদ্যোগ কতটা এগোয়, সেটাই দেখার। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget