এক্সপ্লোর

Coochbehar Post Poll Violence:কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি! অত্যাচারের অভিযোগ বিজেপির উপর

BJP Workers Attacked:কোচবিহারে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও আবার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: লাগাম পরানো যাচ্ছে না ভোট পরবর্তী সন্ত্রাসে (Post Poll Violence 2024)। কোচবিহারে একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা ঘটছে। কোথাও বাড়ি ভাঙচুর, কোথাও আবার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ।

বিশদ...
এই রাজ্যে ভোট মানেই তার আগে-পরে অশান্তি, সংঘর্ষ ও রক্তপাতের চেনা ছবি। লোকসভা ভোটেও তার ব্যতিক্রম দেখা গেল না। এবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের স্থানীয় নেতাদের অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের হুমকির ভয়ে বাড়িছাড়া ছিলেন।  গত কাল, বিজেপির এক স্থানীয় অঞ্চল সাধারণ সম্পাদকের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। তাঁর বাড়িও ভাঙচুর করা হয় বলে দাবি। এখানেই শেষ নয়। অভিযোগ, ওই নেতার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথিও মারা হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ তাঁকে দেখতে যান স্থানীয় বিজেপি নেতারা। তাঁদের বক্তব্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় দুষ্কৃতীরা চড়াও হয়েছিল বিজেপির স্থানীয় অঞ্চল সাধারণ সম্পাদকের বাড়িতে।  এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছে বলে বিজেপি সূত্রে খবর। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।  এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এর পাশাপাশি, তুফানগঞ্জেও বিজেপি নেতাকে মারের অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় বাইকও, এমনও অভিযোগ রয়েছে। এই ঘটনাতেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে বিজেপি। সব অভিযোগই অস্বীকার করেছে শাসকদল।

অশান্তি ...
দিনদুয়েক আগেও ভোট-পরবর্তী হিংসার জেরে শিরোনামে এসেছিল কোচবিহার। শুধু তাই নয়, পাল্লা দিয়ে চলে দলবদলও। সে সবের মধ্যে মাথাভাঙায় আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আক্রান্ত রাজা সাহা বিজেপির মাথাভাঙা শহর মণ্ডলের কোষাধ্যক্ষ। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরেই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। মারধরও করা হয়। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। গতকাল বিজেপি নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার বার্তা দেয় তৃণমূল জেলা নেতৃত্ব। দলের নাম ভাঙিয়ে যারা এই কাজ করছে, অভিযোগ পেলে ব্য়বস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তৃণমূল জেলা সভাপতি। পুরোটাই লোক দেখানো, প্রতিক্রিয়া বিজেপির। 

আরও পড়ুন:'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন', ভোটে হারতেই দিলীপকে নিশানা দিন্দার

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget