এক্সপ্লোর

Mamata Banerjee: মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস: প্রদীপ ভট্টাচার্য

Pradeep Bhattacharya On Mamata Banerjee: ১৯৯৭ সালের সেই সিদ্ধান্তকে ভুল বলে ব্যাখ্যা করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

কলকাতা: মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস (Congress)। এবার বিস্ফোরক কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। কংগ্রেস সেই ধাক্কা আজও সামলাতে পারেনি বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। 

এদিন কংগ্রেস নেতা বলেন, "মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস। মমতাকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বারণ করেছিলাম। নেতৃত্বের চাপে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সোমেন মিত্র।'' বর্ষীয়ান কংগ্রেস নেতা বলছেন, "যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম। আমি রাস্তায় যখন তখন সোমেন মিত্রর ফোন এল। আমায় বললেন, সীতারাম কেশরি বলেছেন তোমাকে ওঁকে বহিষ্কার করতে হবে। সেদিন সোমেনকে বলেছিলাম তুমি করো না। কিছুতেই করো না। কিন্তু সোমেনের উপর এমন চাপ তৈরি হয়েছিল, যে তাঁকে করতে বাধ্য হতে হয়েছিল। আর তার জন্য কংগ্রেস দলকে আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আমি জানি না এই ফাঁক থেকে আমরা কখন, কীভাবে উঠব।''

আর কংগ্রেস নেতার এহেন মন্তব্যের পর আরেক কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলছেন, " বলতেই পারেন তিনি একজন বর্ষীয়ান নেতা। তাঁদের আমলেই দল থেকে বহিষ্কার হয়েছিলেন। তখন তো দলে এই জায়গায় ছিলাম না আমরা। সনিয়া গাঁধীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে সমঝোতা হয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালের পর কংগ্রেসের নিধন যজ্ঞে সামিল হন। মমতা বন্দ্য়োপাধ্যায়কে ঠিক করতে হবে কার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আজকে কারও আফশোস হতে পারে, কারণ সামনে রাজ্যসভার ভোট আছে। কে ব্যক্তিগতভাবে প্রায়শ্চিত্ত করতে চেয়েছে সেটা তার ব্যাপার।''

এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "একদম সঠিক কথা বলেছেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের অপশাসনের বিরুদ্ধে লড়তে পারছিলেন। আর সর্বভারতীয় কংগ্রেস এবং এরাজ্যের একাংশ তারা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমের সঙ্গে ঘর করছিল। এখানে কিছু নেতা সিপিএমের সঙ্গে বন্ধুত্ব ইত্যাদি। আর দিল্লিতে তারা সরকার চালাতে গেলে সিপিএমের সাহায্য তৈরি হয়ে যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে উগ্র সিপিএম বিরোধী আন্দোলন করছিলেন, তাতে কংগ্রেস থেকে বাধা দেওয়া হয়েছে। সেখান থেকেই তৃণমূলের জন্ম। ১৯৯৭ সালে ২১ ডিসেম্বর কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়। ১৯৯৮ সালে তৃণমূলের জন্ম।''

আরও পড়ুন: Howrah Train Disruption:ঘন কুয়াশার জের, দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন, প্রভাব লোকালেও

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget